রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

দেবহাটায় ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণে কৃষি পূনর্বাসন ও কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৯নভেম্বর) বেলা ১১টায় দেবহাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।

উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর।

এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কৃষি সম্প্রসারণ অফিসার শওকাত ওসমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, আফজাল হোসেন, মনিরুল ইসলাম, ইব্রাহিম খলিল, আহম্মদ সাঈদ, ইউনুস আলী, আলাউর রহমান, জাহিদ হোসেন সহ কৃষি অধিদদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ৫টি ইউনিয়নের ৪১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান, ভূট্টা, শরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১) স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
  • দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা
  • দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
  • দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
  • দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত
  • দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান
  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা