শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মেয়েকে নির্যাতনের প্রতিবাদ করায় পিতাসহ ৫জনকে মারপিট!

বিবাহিতা মেয়ের ওপর শ্বশুর বাড়ির লোকজনের চলমান নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে উল্টো শ্বশুর বাড়ির লোকজনের মারপিট ও ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয়েছে ওই গৃহবধূ এবং তার অসহায় বাবা-ভাইসহ ৫ জন।

আহতরা হলেন, দেবহাটার চারকুনি গ্রামের মৃত কালু শেখের ছেলে রমজান শেখ (৭০), তার দুই ছেলে আল আমিন (৩০), আলাউদ্দীন (২৮), মেয়ে মনজিলা খাতুন (৩৩) ও জামাতা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের গয়েশপুর কুলআটি গ্রামের সরোয়ার হোসেনের ছেলে কামাল হোসেন (৩৫)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলআটি গ্রামে মনজিলা খাতুনের শ্বশুর বাড়ীতে মারপিটের এ ঘটনা ঘটে।

মারপিট পরবর্তী রক্তাক্ত জখম অবস্থায় আহতদেরকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করলে রাতেই তাদেরকে সেখানে স্থানান্তর করা হয়।

আহত মনজিলা খাতুনের বৃদ্ধ বাবা রমজান শেখ (৭০) জানান, কয়েকবছর আগের সদর উপজেলার ভোমরা ইউনিয়নের গয়েশপুর কুলআটি গ্রামের সরোয়ার হোসেনের ছেলে কামাল হোসেনের সাথে তার মেয়ে মনজিলা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে মেয়ের তিন ভাসুর আল আমিন, শাহিনুর, আলমগীর এবং তাদের স্ত্রীসহ দেবর আমিরুল বিভিন্ন সময়ে তার মেয়ে মনজিলা খাতুনকে মারপিট করতো। এমনকি মনজিলা খাতুনের স্বামী কামাল হোসেন তার স্ত্রীকে মারপিটের প্রতিবাদ করতে গেলে তার ভাই ভাবীরা মিলে তাকেও মারপিট করতো।

শুক্রবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাসুর আল আমিন আবারো মনজিলা খাতুনকে বেদম মারপিট করে। মারপিটের ঘটনা জানতে পেরে সন্ধ্যায় মনজিলা খাতুনের বৃদ্ধ বাবা রমজান শেখ ও দুই ভাই আলাউদ্দীন শেখ এবং আল আমিন শেখ কুলআটি গ্রামে তার শ্বশুর বাড়ীতে যায়। সেখানে পৌছানোর পর স্থানীয়দের কাছে শোনাবোঝা শেষে ভাসুর আল আমিন হোসেনের কাছে তার মেয়ে মনজিলাকে মারপিটের কারন জানতে চাইলে কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ের তিন ভাসুর আল আমিন হোসেন, শাহিনুর ও আলমগীর, আল আমিনের স্ত্রী রোখসানা, শাহিনুরের স্ত্রী সায়েরা ও ছেলে আব্দুর রহমান, আলমগীরের ছেলে আবীর হোসেন ও দেবর আমিরুল মিলে লাঠিশোঠা ও ধারালো দা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তাদেরকে বাঁচাতে মেয়ে মনজিলা ও জামাতা কামাল এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়