মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়েছিল।

সেই স্থানে আসা আমিন উদ্দিন তিন দশক ধরে সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে কাজ করে আসছেন। এক সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করেছিলেন তিনি।

আইন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার আমিন উদ্দিনকে নিয়োগের প্রজ্ঞাপন হয়।

এতে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি জনাব এ এম আমিন উদ্দিনকে আজ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।”

মৌলভীবাজারের সন্তান আমিন উদ্দিনের জন্ম ১৯৬৩ সালের ১ অক্টোবর। ঢাকা সিটি কলেজ এইচএসসি পাস করেন তিনি। এরপর ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর সেন্ট্রাল ল কলেজ থেকে ১৯৮২ সালে তিনি এলএলবি করেন।

১৯৮৭ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন আমিন উদ্দিন। ১৯৮৯ সালের ২৮ অক্টোবর তিনি সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে এবং ২০০৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০১৫ সালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে নিয়োগ পান আমিন উদ্দিন।

আমিন উদ্দিন ২০১৯-২০২০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। এবার পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি সমিতির সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন।

২০০০ থেকে ২০০১ সালের অক্টোবর পর্যন্ত তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে চার বছর তিনি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল।

আমিন উদ্দিনের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এখন তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন। তারা হলেন মুরাদ রেজা, এম এম মুনীর ও মো. মোমতাজ উদ্দিন ফকির।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মোট আইন কর্মকর্তার সংখ্যা এখন ২২৬ জন। এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছেন ৬৭ জন। আর সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন ১৫৫ জন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম