মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নামাজের সময় আল-আকসা মসজিদে হামলা ইসরাইলি বাহিনীর

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে প্রবেশ করে হাজার হাজার মুসল্লির ওপর অতর্কিত হামলা চালায় পুলিশ। বর্বরোচিত এ হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রমজানের শুরু থেকেই আল-আকসা মসজিদসহ পুরো অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিন ধরেই ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এরই ধারাবাহিকতায় আল-আকসা মসজিদে অভিযান চালানো হয়।

মসজিদ সংশ্লিষ্টদের বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, ভোরে ফজরের নামাজের জন্য মসজিদে জড়ো হন হাজার হাজার মুসল্লি। কিন্তু নামাজ শেষ হতে না হতেই অভিযান শুরু হয়। অভিযান চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। কয়েক ঘণ্টা ধরে মসজিদের আঙিনায় ও নামাজের স্থানে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী।

বেশ কয়েকটি দরজা দিয়ে প্রবেশ করে মসজিদের আঙিনায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। পরে ছাদে উঠে মসজিদের উপাসকদের ওপরেও গুলি চালায়। এ ছাড়া আহতদের চিকিৎসার জন্য আসা চিকিৎসকদের সেখানে যেতে বাধাও দেয় তারা।

ফিলিস্তিনের গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখানে চিকিৎসক, সাংবাদিক, মসজিদের স্বেচ্ছাসেবক এবং নারীদের লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে দুজন সাংবাদিকও রয়েছেন। এ ছাড়া এক শিশুকেও আটক করা হয়েছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, অন্তত ১০০ জনকে মসজিদ থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ইসরাইলিরা হামলা চালিয়ে যাওয়ায় আরও লোককে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পূর্ব জেরুজালেমের আল-মাকাসেদ হাসপাতাল জানিয়েছে, আল-আকসায় আহত ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত।

পূর্ব জেরুজালেম এলাকাটি মুসলিম এবং ইহুদি উভয় ধর্মের কাছেই অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত। প্রায়ই ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে বড় সংঘাতের শুরু হয় এখান থেকে। গত বছর রমজানজুড়েই এ এলাকায় অস্থিরতা ছিল। এবারও সেই একই অবস্থার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সংঘাতের ভিডিও। এতে দেখা গেছে ফিলিস্তিনিরা পুলিশের দিকে ইট ও পাথর ছুড়ে মারছে। অপরদিকে ইসরাইলি পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড মেরে বিক্ষোভ দমনের চেষ্টা করছে। এতে একাধিক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট।

একই রকম সংবাদ সমূহ

হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি

হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে নদীর তীরে সোনা অনুসন্ধানরত কয়েকজন নারীর সঙ্গেবিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

ভারতের ওড়িশার উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহীবিস্তারিত পড়ুন

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আট প্রার্থী। বিশ্বের প্রধান শক্তিগুলো প্রার্থীবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা