সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পানিবন্দী মানুষের চলাচলে সাতক্ষীরা পৌরসভার ফ্রি বাহণ উদ্বোধন

সাম্প্রতিক অতি ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায়
সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের বদ্দিপুর কলোনী এলাকার পানিবন্দী দুর্গত মানুষের চলাচলের সুবির্ধার্থে পৌরসভা কর্তৃক প্রদত্ত ফ্রি বাহণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ফ্রি বাহণ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

এসময় তিনি বলেন, ‘অতি ভারী বর্ষণে বদ্দিপুর কলোনী, পুলিন পাড়া, আলিয়া মাদ্রাসা পূর্ব পাড়া ও তালতলা ঋষি পাড়ার প্রায় ২/৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ৫টি কাচা ঘর পড়ে
যাওয়ায় তাদের ঘর সংস্কার বাবদ ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং পানিবন্দী অসহায় পরিবারদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।
এ খাদ্য সহায়তা অব্যহত থাকবে। জলাবদ্ধতা নিরসনে ড্রেণ করে পানি নিষ্কাশন সম্ভব নয়। গত বারের মত সেচ পাম্প দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। একদিনে সেচ পাম্প দিয়ে যে পরিমান পানি নিষ্কাশন করা হচ্ছে। অতি বর্ষণের ফলে এক ঘন্টা পানি হলেই আগের চেয়ে বেশি পানি বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরা পৌরসভা সব সময় উন্নত নাগরিক সেবা দিতে প্রস্তুত আছে। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে মরিচ্চাপ ও বেতনা নদী আবার খনন করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আব্দুস সেলিম। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ