বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পানের দাম ভালো পাওয়ায় খুশি কলারোয়ার পান চাষীরা

দীর্ঘ সময়ের লোকসানের প্রহর কাটিয়ে অবশেষে পানের দাম ভালো পাওয়ায় বেজায় খুশি সাতক্ষীরার কলারোয়ার পান চাষীরা। দীর্ঘ ২ বছরেরও বেশি সময় একটানা লোকসানেও ভালো সময়ের অপেক্ষায় পান চাষীরা ধৈর্য ধরে আগলে রেখেছিলেন পানের বরজ। অবশেষে দেখা মিললো ভালো দাম, মুখ দেখলো লাভের। চলতি বছর দিগুন হারে দাম বেড়েছে পানের, কষ্টের দিন শেষ পান চাষীদের।

গেলো বছর অনেক পান চাষীরা লোকসানের পাল্লা সামাল দিতে না পেরে পানের বরজ ভেঙ্গে অন্য ফসল ফলিয়েছিলেন।

পান চাষীরা জানান, বাজারে চাহিদার তুলনায় পানের জোগান কম থাকায় পানের দাম হু হু করে বাড়ছে। শীত মৌসুমে পান গাছের বৃদ্ধি ব্যহত হয়, পান পেঁকে যায়, ঝরে পড়েভ এসব কারণে পানের উৎপাদন কম হয়। যার কারণে শীত মৌসুমে অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলক পানের দাম বেশিই থাকে।

কলারোয়ার পার্শ্ববর্তী সাতক্ষীরা সদর উপজেলা বড় মোকাম ঝাউডাঙ্গা বাজার ঘুরে দেখা গেছে, পোণ প্রতি বড় পান ১৪০ থেকে ১৬০ টাকা, মাঝারি পান ৮০ থেকে ১০০ টাকা, ছোট পান ৩০ থেকে ৫০ টাকা।

পান ব্যাপারী কার্তিক চন্দ্র জানান, ‘গত ২/৩বছর পানের বাজারে ধস নামায় পান চাষীরা বিপাকে ছিলো। পান বিক্রির টাকায় চাষের খরচ উঠতো না। ব্যাবসায়ীরা যেমন কিনতো তেমন বিক্রি করতো। তবে বর্তমানে পানের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যাবসায়ীরা বেশি দামে কিনলেও লাভে বিক্রি করতে পারছেন।’

কলারোয়া উপজেলার জয়নগরের পান চাষী তপন দাস জানান, ‘দীর্ঘদিন পরে বরজ থেকে পান বিক্রি করে পকেটে দু’টো টাকা আসছে। এর আগে পান বিক্রির টাকায় বাজার করাও হতো না। গত ২ বছরেরও বেশি সময় ধরে পান চাষের খরচ নিয়ে বিপাকে ছিলো চাষীরা। বর্তমানে পানের দাম ভালো থাকায় সন্তুষ্ট পান চাষীরা।’

জয়নগরের আরেক পান চাষী বিধান চন্দ্র দাস বলেন, ‘বছরের এই সময়টিতে পানের দাম একটু বেশি থাকে।’
কারণ হিসেবে তিনি জানান, ‘পান গাছের বৃদ্ধি ঘটে না, পান পাতা পেঁকে যায়, ঝরে যায়। সীমিত পরিমাণ পান কাটা যায় গাছ থেকে। এসব কারণে পানের দাম বেড়ে যায়। তবে তিনিসহ অন্য পান চাষীরা পানের দাম বৃদ্ধিতে সন্তুষ্ট।’
প্রতি হাটে তিনি ৫ থেকে ১০ হাজার টাকার পান বিক্রি করেন বলে জানান।

সবমিলিয়ে চলতি সময়ে দাম ভালো পাওয়ায় পান চাষীরা লাভের মুখ দেখছেন। এতে খুশি তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত