বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরে স্কুলের জমিতে নিয়ম না মেনে দোকানঘর নির্মাণ!

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী নিয়ম ভেঙে ও সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যালয়ের জমিতে দোকানঘর নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই প্রধান শিক্ষককে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি জাতীয়করণের লক্ষ্যে স্হাবর – অস্হাবর সম্পদ হস্তান্তর ও অর্থ ব্যয়ের উপর ২৮/০৯/২০১৭ খ্রি. তারিখে নিষেধাজ্ঞা আরোপ করেন সংশ্লিষ্ট মন্ত্রনালয়।সূত্রঃ (১) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং- ৩৭.০০.০০০০..০৭১.০৮.০০৩.১৭-৮৮৬ তারিখঃ ২৫/০৯/২০১৭ খ্রি. (২) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র নং- ০৩.০০১.০০০.০০.০০.০১.২০১৭-২৫, তারিখঃ ২৪/০৮/২০১৭ খ্রিঃ।এছাড়াও সরকারী বিদ্যালয়ের কোন আয়ের উৎস তৈরি করতে বা কোন স্হাপনা নির্মাণ করতে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অনুমতি নিতে হয়।কিন্তু প্রধান শিক্ষক এ ধরনের কোন নিয়ম কানুন না মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই দোকানঘর পুনঃনির্মাণের কাজ শুরু করেন।

স্হানীয়রা জানান, সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি বেসরকারী থাকাকালীন ২৯টি দোকানঘর নির্মাণ করা হয়।সড়ক প্রশস্তকরণে দোকানঘরগুলো পরিত্যক্ত ঘোষনা করেন পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ।দোকানঘর গুলোর ছাউনি খুলে ফেলা হয় এবং দেয়াল ও মেঝ আংশিক ভেঙ্গে ফেলা হয়। মঠবাড়িয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসন পরিত্যক্ত দোকানঘরগুলো অপসারন করে তদস্থলে শিক্ষামূলক বানী সম্বলিত দৃষ্টিনন্দন দেয়াল স্হাপনে প্রধান শিক্ষকের সাথে একাধিকবার আলোচনা করেন।কিন্তু প্রধান শিক্ষক নিজের স্বেচ্ছাচারিতায় উচ্ছেদ কার্যক্রম চলমান থাকা পরিত্যক্ত দোকানঘরগুলো পুনঃনির্মাণ শুরু করেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া নাগরিক কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান জানান, বিদ্যালয়টির সামনে দোকনঘর পুনঃনির্মাণ না করে দৃষ্টিনন্দন দেয়াল স্থাপন করা উচিত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে আমার সাথে আলোচনা বা অবগত করেননি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষককে বলে দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি।সরেজমিনে পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন বলেন,বিদ্যালয়টি এখনও পুরোপুরি সরকারী হয়নি। পুরোপুরি সরকারী হলে হয়তো আমরা এভাবে ইচ্ছামত নির্মাণ কাজ করতে পারব না।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত