বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন তালা-কলারোয়া সংসদ সদস্য স্বপন

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদীয় আসনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে বস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তালা- কলারোয়া সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের ব্যবস্থাপনায় ওই ঈদ বস্ত্র (শাড়ী- লুঙ্গী) বিতরণ করা হয়।

সোমবার(৮ এপ্রিল) সকাল থেকে এমপি ফিরোজ আহম্মেদ স্বপনের কলারোয়ার নিজস্ব বাসভবনে পর্যায়ক্রমে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সহস্রাধিক সুবিধা বঞ্চিত অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যদের মাঝে ওই ঈদ উপহার বিতরণ করা হয়।

এরই মাঝে কলারোয়া উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, আ’লীগ নেতা ও ছিন্নমূল মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে বলে জানা যায়। বিতরণ শেষে সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, এ দেশের অসহায়- দরিদ্র ও ছিন্নমূল মানুষের একমাত্র ঠিকানা মানবতার মা’ দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র ঈদ উল ফিতরে সারা দেশের ন্যায় জননেত্রী শেখ হাসিনা তালা- কলারোয়া আসনের জনগণের প্রতি ভালবাসা ও ঈদ শুভেচ্ছা জানাতে এই যৎসামান্য উপহারটুকু তুলে দিয়েছেন। এজন্য এমপি ফিরোজ আহম্মেদ স্বপন তালা- কলারোয়াবাসির পক্ষ থেকে বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দীর্ঘায়ু কামনা করেছেন।

তিনি দেশের সুখ- সমৃদ্ধি কামনা করে তালা- কলারোয়াবাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। ঈদ উপহার বিতরণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা তালা উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন, তালা উপজেলা আ’ লীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক সন্তোষ কুমার বিশ্বাস, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম।

তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মীর মহাসিন আলী,সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আতিয়ার রহমান,আ’লীগ নেতা মাস্টার সহিদুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন আ’লীগ সভাপতি সিরাজুল ইসলাম, জালালপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মুক্তি।

কলারোয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, কেরালকাতা আ’লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, এমপি’র পিএস আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, আ’লীগ নেতা গাজী সাঈদ খোকন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য- সদস্যা, সূধি ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।

গণতন্ত্রের মানস কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও খুশি প্রকাশ করে তালা- কলারোয়ার সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, তালা- কলারোয়ার তালিকাভূক্ত অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে পর্যায়ক্রমে ওই ঈদ উপহার বিতরণ করা হবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!