মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রয়াত চিত্রশিল্পী এমএ জলিলের কর্মের প্রদর্শনী নিয়ে মেলার আহবান লুৎফুল্লাহ এমপি’র

সাতক্ষীরার বিশিষ্ট চিত্রশিল্পী প্রয়াত এমএ জলিলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরার হোসেন মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

ঈষিকা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সুধাংশু শেখর সরকার, কল্যাণ ব্যানার্জি, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাবীর হোসেন, এড. আজাদ হোসেন বেলাল, আনোয়ার জাহিদ তপন, শেখ হারুন উর রশিদ, এড. ওসমান গণি, ইয়াহিয়া ইকবাল, উপাধ্যক্ষ ময়নুল হাসান, স্বপন কুমার শীল, শুভ্র আহমেদ, রেফাজুর রহমান বিমান, শেখ মোশফিকুর রহমান মিল্টন, স ম তুহিন, অধ্যক্ষ শিবপদ গাইন, প্রয়াত এমএ জলিলের পুত্র পাভেল রহমান, আবু আফফান রোজ বাবু, শামীমা পারভীন রত্না, মফিজুল হক জাহাঙ্গীর, জাহিদা জাহান মৌ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম।

স্মরণ সভার শুরুতে সাতক্ষীরার বিশিষ্ট সংগীত শিল্পী রোজ বাবুর মায়াবী কণ্ঠে ভেসে আসে “তোমার সমাধী ফুলে ফুলে ঢাকা, কে বলে তুমি নাই, তুমি আছো মন বলে তাই”।

পরে প্রয়াত জলিলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তার সহপাঠী এবং শুভাকাঙ্খিরা।

সভাপতির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, এম এ জলিল সকল মানুষকে খুবই সহজে আপন করে নিতে পারতেন। তার কাছে ছোট বড় সকলেই সমান মূল্যায়িত হত। তার উপর যতই রাগ হোক না কেন, তার মিষ্টি কথায় সকল রাগ অভিমান ভুলে হাসতে হাসতে বিদায় নিতেন। এম এ জলিল তার সৃষ্টিশীল কর্মের মধ্যে আজীবন বেঁচে থাকবেন। তিনি আজীবন মুক্তিযুদ্ধের পক্ষে অবিচল ছিলেন। মুক্তবুদ্ধির মানুষ ছিলেন। এম এ জলিল প্রতিষ্ঠিত ঈষিকা সাতক্ষীরার প্রগতিশীল রাজনীতির সুতিকাগার হিসেবে পরিচিত। তার মত শিল্পী আর সাতক্ষীরায় তৈরি হবে কিনা সেটি জানা নেই। তবে তার কর্মের উপর তিনি আজীবন সাতক্ষীরাবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।

এছাড়া তার রেখে যাওয়া কর্মের প্রদর্শনীর উদ্দেশ্যে জলিল মেলা করার আহ্বান জানান মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

 

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা