সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি বিমান ফ্লাইট যাতে আর বন্ধ না হয় সেই চেষ্টা থাকবে: বিমানমন্ত্রী

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু হয়েছে। রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট যাতে আর বন্ধ না হয় সেই চেষ্টা থাকবে বলে আশ্বস্ত করেন বিমানমন্ত্রী আফরোজা খানম। এছাড়া সিলেট-ঢাকা রুটে বিমানের উচ্চ ভাড়া কমানোর ব্যাপারেও সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় বিমানমন্ত্রী জানান, সিলেট-কক্সবাজার রুটেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হবে।

একই সঙ্গে তিনি বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ চলছে এবং এই কাজ শেষ হলে বিদেশি অনেক ফ্লাইটও সরাসরি সিলেটে আসবে।

রোববার (৫ জুলাই) বেলা ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি-২০৮ ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট বিমানবন্দরে এসে পৌঁছলে বিমানবন্দরে আসা প্রবাসী যাত্রীদের স্বাগত জানান বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান উপদেষ্টা হুমায়ুন কবিরসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে বলেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হলে সিলেট থেকে সরাসরি ভারতের গৌহাটিসহ অন্যান্য অঞ্চলেও সরাসরি ফ্লাইট চালু করার ইচ্ছা সরকারের রয়েছে।

এদিকে সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া মূলত দলীয় নির্বাচনি প্রতিশ্রুতিরই বাস্তবায়ন।

তিনি জানান, নির্বাচনের আগে বিভিন্ন পর্যায়ের প্রবাসী কমিটির নেতারা দাবি জানিয়েছিলেন- যেন পরবর্তী নির্বাচিত সরকার এই ম্যানচেস্টার ফ্লাইটটি চালু করে। সেই সময় দলীয়ভাবে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে এই রুটটি পুনরায় সচল করবে।

হুমায়ুন কবির প্রবাসীদের আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শুধু পর্যটন বা ছুটি কাটাতে আসা মানুষ হিসেবে দেশে না আসেন, বরং নিরাপদে থেকে এখানে বিনিয়োগও করেন। প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি প্রবাসীদের আশ্বস্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন

শিল্প ও ব্যবসা খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০২৮ সাল শুরুরবিস্তারিত পড়ুন

  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের