শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্রান্সে ৩০ বছর পর নারী প্রধানমন্ত্রী

ফ্রান্সের শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী এলিজাবেথ বর্নিকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। খবর ফ্রান্স২৪-এর।

সোমবার (১৬ মে) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

এর মধ্যদিয়ে ৩০ বছর পর দেশটিতে একজন নারী দ্বিতীয়বার সরকারপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন।

সোমবার (১৬ মে) এক বিবৃতিতে সরকারপ্রধান হিসেবে এলিজাবেথ বর্নির নিয়োগের বিষয়টি জানায় দেশটির প্রেসিডেন্টের দপ্তর এলিসি।

৬১ বছর বয়সী এই নারী রাজনীতিক বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন। ক্যাসটেক্সে গত এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর জয়লাভের পর পদত্যাগ করেন।

বিশ্লেষকদের অনেকের মতে, আগামী ১২ থেকে ১৯ জুনে ফরাসি পার্লামেন্টে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। এর আগে বামপন্থি জোট ও কট্টর ডানপন্থিরা ম্যক্রোঁর সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি এলিজাবেথ বর্নিকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন।

ফ্রান্সে নারী সরকারপ্রধান হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ সালের মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

ক্রেসন বলেন, এটা সত্যিই ভালো ব্যাপার যে প্রধানমন্ত্রী পদে ফের একজন নারী এসেছেন। আমি জানি, এলিজাবেথ বর্নি অভিজ্ঞ ও অসাধারণ মানুষ। আমি মনে করি, তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা ঠিক হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা