শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি নাশকতা মামলার আসামীদের দখলে!

সদরের শিবপুর ইউনিয়নের খানপুর বাজারের দক্ষিণ পাশে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে দানকৃত জমি প্রাচীর দিয়ে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে মামুন হত্যা মামলাসহ একাধিক নাশকতা মামলার আসামীদের বিরুদ্ধে। ফলে ওই জমি দখলমুক্ত করতে আ’লীগনেতাসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সদস্যরা। এদিকে আ’লীগ ক্ষমতায় থাকা স্বত্তে¡ও জামায়াতের ক্যাডারদের দ্বারা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি দখল হওয়ায় চরম হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় আ’লীগ নেতাসহ মুক্তিযোদ্ধারা।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারী শিবপুর ইউনিয়ন আ’লীগের তৎকালীন সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মধ্যস্ততায় খানপুর গ্রামের মৃত মোঃ আলীর ছেলে শওকাত আলী ও সাহেব আলী খানপুর মৌজার সাবেক ২৮৩৭/ হাল ৩৪৩৮ দাগে ৪ গন্ডা জমি ১৫০৩ নং দলিলে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে দান করেন। এরপর ২০১৪ সালে সেই জমি দখল করে নেন খানপুর এলাকার শাকর আলীর ছেলে জামায়াতের ক্যাডার জাফর, নিছারের ছেলে একাধিক নাশকতা মামলার আসামী মুকুল, শামছুরের ছেলে ছাত্রলীগ নেতা মামুনহত্যা মামলাসহ একাধিক মামলার আসামী আনিসুর। কিন্তু দেশের অবস্থা স্বাভাবিক হলে সেই জমি আবারও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের অধীনে চলে আসে। সেই থেকে ওই জমি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের দখলে ছিল। তবে এই বছরের নভেম্বরে ইউপি নির্বাচনের সুযোগে ওই জমিতে সীমানা প্রাচীর দিয়ে আবারও দখল করে নেন জামায়াতের ক্যাডার জাফর, নাশকতা মামলার আসামী মুকুল, একাধিক নাশকতা মামলার আসামী আনিসুর। ভোটের পর পাচিল তুলে দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি কেন দখল করা হলো জানতে চাইলে জাফর, মুকুল, আনিসুর বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতিসহ সদস্যদের মামলাসহ বিভিন্নভাবে হুমকি দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন অব্যাহত রেখেছে।

খানপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহারুল ইসলাম বলেন, ২০১৩ সাল থেকে ওই দাগের ৪ গন্ডা জমি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে আছে। ওখানে একটি সাইনবোর্ডও ছিল। কিন্তু ক্রিমিনাল জাফরের নেতৃত্বে সেই জমি পাচিল দিয়ে দখল করে নেওয়া হয়েছে। আমি চাই, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি দখলমুক্ত হোক এবং ওখানে একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠিত হোক।

খানপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি খলিলুর রহমান বলেন, নির্বাচনের সুযোগকে কাজে লাগিয়ে জাফরের নেতৃত্বে জামায়াতের ক্যাডাররা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে দানকৃত জমি পাচিল দিয়ে দখল করে নেয়। এরপর আমরা প্রতিবাদ করলে জাফর মামলাসহ বিভিন্ন ভাবে হুমকি প্রদান শুরু করে। আমরা পাচিলের কিছু অংশ ভেঙে দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাইনবোর্ড টানিয়ে দেওয়ায় গত শনিবার ওই জামায়াত ক্যাডারদের যোগসাজসে জাফর আমার বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ পরিবেশন করে। আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে ওই জমি কোন জামায়াতের ক্যাডার দখল করে নেবে এটা আমিসহ কেউ মেনে নেবে না। আমি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় উপস্থাপন করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত জাফর বলেন, এই দাগে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে জমি আছে তবে এখানে না। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমিতে অন্য লোক দোকান করেছে। আমি আমার ক্রয়কৃত জমিতে প্রাচীর দিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস