বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়া ইউপি নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন শফিক মাহমুদ ধাবক

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সেলক্ষ্যেই নির্বাচন কমিশন তার কার্যক্রম হাতে নিয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শার্শার উপজেলার সকল ইউনিয়নের পাশাপাশি বাগআঁচড়া ইউপি’র নির্বাচনও কাঙ্খিত সময়ে হবে বলে প্রত্যাশা ভোটারদের। আর তাই (১নভেম্বর) সোমবার শত শত কর্মী-সমর্থক নিয়ে ০৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক ছাত্রলীগ, ও বর্তমান যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক।

শফিক মাহমুদ ধাবক জানান, সবাইকে সাথে নিয়ে সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ একটি ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইতোমধ্যে তিনি ভোটারদের সাথে আনুষ্ঠানিক ভাবে যোগাযোগ রক্ষা করছেন, এবং সকলের কাছে দোয়া ও ব্যাপকহারে সমর্থন পেয়েছেন।

তিনি আরো জানান, আমি সবার সুখে-দুঃখে সর্বদা পাশে থাকতে চাই। ইউনিয়ন বাসীর কল্যাণে কাজ করে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। এই ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে সবাইকে সাথে নিয়ে আমি আমার সাধ্যমত অত্র এলাকাকে সুন্দর ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে আজীবন পরিশ্রম করে যেতে চাই। ইউনিয়ন থেকে কোন অর্থ, প্রভাব, প্রতিপত্তি বা কোন ফায়েদা নেবার জন্য নয় বরং সকলের সেবার মানসিকতা নিয়েই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি জানি আল্লাহ সহায় থাকলে ও জনগণ আমার পাশে থাকলে, অন্য প্রার্থীরা যতই শক্তিশালী হোক না কেন, জয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।

চেয়ারম্যান পদপ্রার্থী শফিক মাহমুদ ধাবক, কলারোয়া নিউজকে জানান। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আপনারা সবাই মত প্রকাশের স্বাধীনতা পাবেন, এবং আপনাদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সকল জটিল ও কঠিন সমস্যার সমাধান করার চেষ্টা করবো। মাদক-সন্ত্রাস নির্মূলে ও ইভটিজিং-বাল্যবিবাহ বন্ধ সহ আলোকিত সমাজ গড়তে কাজ করে যেতে চাই। তার পাশাপাশি এলাকার যে কোন সমস্যার সুষ্ঠু সমাধানের মাধ্যমে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, ভোট একটি নাগরিকের মূল্যবান অধিকার ও ভোট প্রয়োগ একটি ঈমানী দায়িত্ব। সামান্য অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীকে ভোট দেয়া থেকে বিরত থাকুন। সুতরাং আসুন সবাই একসাথে কাজ করি ও আপনাদের সাথে নিয়ে একটি বাসযোগ্য ও শৃঙ্খলাবদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলি।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার