বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিনম্র শ্রদ্ধায় কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর, ১৯৭১ থেকে ২০২১, তারিখ একই, সাল ভিন্ন। পেরিয়েছে ৫০টি বছর। তবে বার একই, মঙ্গলবার।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ছিলো মঙ্গলবার, অর্ধশত বছর পর ২০২১ সালের ১৪ ডিসেম্বরও মঙ্গলবার।
এদিনটি বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। ৭১’র এদিনেই স্বাধীন বাংলাদেশের চুড়ান্ত বিজয়ের পতাকা ওড়ার প্রাক্কালে নারকীয় হত্যাযঞ্জ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বহু বুদ্ধিজীবীদের হত্যা ও গুম করা হয়। তারের শেষ মুহূর্তের আত্মত্যাগে দেশ মুক্ত হয় পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে।

বিনম্র শ্রদ্ধায় কলারোয়ায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর, ২০২১) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়ানুষ্ঠানসহ নানান আয়োজনে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

সূচনা বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি- এসিল্যান্ড) আল-আমিন হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল করীর, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।

অনুষ্ঠানের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চির উজ্জ্বল হয়ে আছে অগণিত শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগে ও আত্মনিবেদনের বিনিময়ে।’
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনের দু:সাহসিক স্মৃতিচারণ করেন। প্রত্যাশা করেন মুক্তিযুদ্ধের চেতনা লালন ও ধারণে উদ্বুদ্ধ থাকুক নতুন ও পরবর্তী প্রজন্ম।

পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান।

এর আগে কলারোয়া ফুটবল মাঠের কর্নারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘স্বাধীনতা’র পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এদিকে, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে দুপুরে কলেজের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর।
কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারীকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রভাষক ডাক্তার মাহবুবুল হাসান, ডাক্তার মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ডাক্তার হাবিবুর রহমান।

অনুরূপভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!