শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিনম্র শ্রদ্ধায় কলারোয়াবাসী স্মরণ করলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় কলারোয়াবাসী স্মরণ করলো জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান আর প্রত্যক্ষ-পরোক্ষভাবে মহান মুক্তিযুদ্ধে যাদের অবদান তাদের সকলের প্রতি শুভেচ্ছা জানালো সর্বস্তরের জনগণ।

১৬ ডিসেম্বর (বুধবার) যথাযোগ্য মর্যাদায় স্বল্প পরিসরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রত্যুষে কলারোয়া ফুটবল মাঠের কর্নারে অবস্থিত মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভ ‘স্বাধীনতা’র পাদদেশে, এর অনতিদূরের গণকবরে এবং উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত।
পরে উপজেলা পরিষদ চত্বরের অস্থায়ী মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সেখানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা।
করোনা ভাইরাসের প্রেক্ষিতে অনুষ্ঠিত হয় ভার্সুয়াল আলোচনা সভা।
এছাড়াও দিনভর নানান কর্মসূচিতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সংশ্লিষ্টরা সেসময় উপস্থিত ছিলেন ও প্রতিনিধিত্ব করেন।

এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,কাজী আসাদুজ্জামান শাহাজাদা, শাহানাজ নাজনীন খুকু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ,দপ্তর সম্পাদক এম.সুজাউল হক, সদস্য সরদার জিল্লুর রহমানসহ সকল সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।

পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক দীপক শেঠ ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন।

এদিকে, উপজেলা সদর ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় অনুরূপভাবে দিবসটি পালিত হয়েছে বলে জানা গেছে।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন