শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিষধর সাপ ভাড়া করে স্ত্রীকে ছোবল খাইয়ে ‘খুন’

বিষাক্ত গোখরো সাপের ছোবল খাইয়ে নিজের স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত হয়েছেন এক যুবক। গত বছরের মে মাসে স্ত্রীকে অদ্ভুত এ উপায়ে হত্যার অভিযোগ সম্প্রতি প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কল্লাম জেলায়। খবর হিন্দুস্থান টাইমসের।

খবরে বলা হয়, সুরাজ নামের ওই যুবক ২৫ বছর বয়সী স্ত্রী উথরাকে খুন করেছে বিষধর সাপের ছোবল খাইয়ে। পুলিশের তদন্তে উঠে এসেছে এই তথ্য। আদালত এ ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিয়ে সুরাজকে কারাদণ্ড দিয়েছেন। এ মামলা চলছে রয়েছে। সুরাজের ফাঁসির সম্ভাবনাও রয়েছে।

২০২০ সালের প্রথম দিকে সম্পত্তির লোভে সুরাজ একটি ভাইপার জাতীয় সাপ ভাড়া করে তার কামড় খাওয়ায় উথরাকে। ২৫ বছরের উথরা হাসপাতালে ৫১ দিন লড়াই করে জীবন ফিরে পায়, কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। কার্যসিদ্ধি হয়নি দেখে আবার একটি কোবরা ভাড়া করে সুরাজ। এই কোবরার কামড়েই জীবন হারায় উথরা ২০২০’র ৭ মে মাসে।

উথরার বাবা এবং ভাইয়ের সন্দেহ হয় এই দুবার সাপের কামড় নিয়ে। তারা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্ত করে আসল রহস্য উদঘাটন করে। বিচারক তার রায়ে পুলিশের প্রশংসা করে বলেছেন, পুলিশ এই তদন্তে যেভাবে অগ্রসর হয়েছে তা প্রশংসার দাবি রাখে। এমনকি সাপ ভাড়া দিত যে ব্যক্তি সেই সুরেশকেও খুঁজে বের করার মধ্যে পুলিশের কৃতিত্ব আছে।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা