বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃষ্টিতে কলারোয়া পৌরসভার জরাজীর্ণ রাস্তায় দুর্ভোগ

কলারোয়ায় ঘূর্ণিঝড় ”অশনির” প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে গত সোমবার থেকে বুধবার দুপুর পর্যন্ত টানা ৩ দিনের থেমে থেমে বৃষ্টিতে পৌর সদরের অধিকাংশ সড়কগুলো বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
দীর্ঘদিন সংস্কার না করায় খানা-খন্দকে জরাজীর্ণে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বিপাকে পড়েছেন পথচারীরা। শিশু, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পৌরসদরের বাসিন্দারা রয়েছেন চরম দুর্ভোগে।

কলারোয়া দ্বিতীয় শ্রেণীর পৌরসভা। পৌরবাসীর অভিযোগ- একাধিকবার সংশ্লিষ্টদের সড়কগুলি সংস্কারের বিষয়টি অবহিত করা হলেও এখনো কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
নাগরিক সেবা বঞ্চিত এসব পৌরবাসীরা ক্ষুদ্ধ হয়ে বলেন, পৌর কর্তৃপক্ষের চরম উদাসিনতায় বর্তমান সরকারের দৃশ্যমান উন্নয়নকে ম্লান করে দিচ্ছে।

সরজমিনে বুধবার (১১ মে) কলারোয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা গেছে- পৌরসভার ২নং ওয়ার্ডের ব্রিজ সংলগ্ন গরুহাট মোড়, চৌরাস্তা মোড় থেকে কাঁচা বাজার, বাসস্ট্যান্ড সংলগ্ন পুরাতন গোডাউনের সামনের রাস্তা, জোনাকি সিনেমা হল মোড় থেকে মুরারীকাটি ব্রিজ অভিমুখে একাধিক রাস্তাসহ তুলশীডাঙ্গা, গদখালী, ঝিকরা, মুরারীকাটি, মির্জাপুরসহ
পুরসভার প্রায় প্রতিটি এলাকার বিভিন্ন রাস্তার বেহাল দশা। এসব সড়ক চলাচলে চরম ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কগুলোর একাধিক স্থানে বৃষ্টির পানি জমে যেনো ছোট পুকুরের সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ মানুষ হেটে চলাচল করলেও পানি-কাঁদা গায়ে লেগে যাচ্ছে।

ভুক্তভোগীরা এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে মেয়র মনিরুজ্জামান বুলবুল ও ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জমান তুহিন জানান, আমরা পৌরসভার বিভিন্ন সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করছি। তবে ব্রিজের সংলগ্ন রাস্তাটি আমাদের পৌরসদরের মধ্যে ধরা হয় না, কারণ এটা রোডস এ্যান্ড হাইওয়ের। এছাড়া দ্রুত ব্রিজ নির্মাণ হলেই রাস্তার কাজ সংস্কার হবে। তবে যাতে জরাজীর্ণ সড়কগুলি সংস্কারে কাজটি দ্রুত শুরু করার জন্য পৌর কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল আরো জানান, গত কয়েকদিন আমি পৌর এলাকার কয়েকটি সড়ক পরিদর্শন করে বেহাল অবস্থার বিষয়ে দেখেছি। তবে রোড এ্যান্ড হাইওয়ে পানি সরানো কোন ব্যবস্থা রাখে নাই। ইতোমধ্যে আমরা পৌর কর্তৃপক্ষ এটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছি এবং অতিদ্রুত পানি সরানোর ব্যবস্থা করবো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু