শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল ইমিগ্রেশনে ভুয়া এনএসআই আটক

বৈধ পাসপোর্টে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে আরিফুল ইসলাম (৩০) নামে এক ভুয়া এনএসআইকে আটক করা হয়েছে। রবিবার (১৫ মে) সকালের দিকে তাকে আটক করা হয়।

আটক আরিফুল মাগুরা জেলার শ্রীপুর থানার বরালিদহা গ্রামের খান আবু জাহিদের ছেলে। তার পাসপোর্ট নং-(বিটি ০৬৯৮৬৪৪)

ইমিগ্রেশন সূত্র জানায়, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মোহামদ রাজু এর কাছে আরিফুল ইসলাম নিজেকে এনএসআই এর

ফিল্ড অফিসার ঢাকা সেগুনবাগিচার পরিচয় দিয়ে ভারতে যাবার কথা বলে। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে ওসি রাজু তাকে এনএসআই অফিসের জিও লেটার দেখাতে বললে সে তা দেখাতে পারেনি। পরে, সে সময়ে বেনাপোলে কর্মরত এনএসআইয়ের বেনাপোল ইনচার্জ এডি ফরহাদ হোসেনের উপস্থিতিতে তার সাথে কথা বললে সে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলতে থাকায় তাকে আটক করা হয়।

আটকের পর তার কাজ থেকে একটি এ্যাডমিন কার্ড ও ভারতের ভিসা সহ একটি পাসপোর্ট পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ভূয়া এনএসআই পরিচয়দানকারী আরিফুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, আটক আরিফুল ইসলামের নামে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা