সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল থেকে ২০টি ককটেল উদ্ধার

বেনাপোল স্থলবন্দর এলাকায় শ্রমিকদের বিশ্রামস্থল একটি বাড়ি থেকে ২০টি তাজা ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বেনাপোল স্থলবন্দরের ৫ নম্বর গেটের সামনের একটি বাড়ি থেকে এ ককটেল উদ্ধার করে বিজিবি।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানায়, বিজিবির কাছে গোপন খবর আসে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বেনাপোল বন্দরের সামনে একটি বাড়িতে ককটেল মজুত করা হয়েছে; এমন খবরে বিজিবি সদস্যরা বন্দরের ৫ নম্বর গেটের সামনে রশিদ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির টয়লেট থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়। বাড়িটি বন্দর শ্রমিকরা তাদের বিশ্রামের জন্য ভাড়া নিয়েছিল। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ককটেল বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।

বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম জানান, বাড়িটিতে শ্রমিকরা রাতে কেউ থাকতেন না। দিনের বেলা বিশ্রাম করতেন। বন্দরে প্রভাব বিস্তার নিয়ে শত্রুতা করে এ কাজ অন্যরা করেছে।

এদিকে স্থানীয়রা জানান, শ্রমিকদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সাধারণ শ্রমিকরা যেমন জীবননাশের ঝুঁকিতে রয়েছে তেমনি ঝুঁকিতে বন্দর। গত মাসে বন্দরের মধ্যে ককটেল বিস্ফোরণ হয়। এ ছাড়া কিছুদিন আগে বন্দরের মধ্যে একটি টয়লেট থেকে তাজা ১০টি ককটেল উদ্ধার হয়। বারবার এসব ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে অপরাধীরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ