রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ভারত’কে কড়া বার্তা মালদ্বীপ প্রেসিডেন্টের

ভারতের সঙ্গে চলমান টানাপড়েনের মধ্যে দেশের সম্মান এবং সার্বভৌমত্ব নিয়ে কড়া বার্তা দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। তিনি বলেছেন, মালদ্বীপ ছোট দেশ হতে পারে কিন্তু কাউকে ভয় দেখানোর লাইসেন্স আমরা দিইনি।

চীনে পাঁচ দিনের হাই-প্রোফাইল রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে শনিবার (১৩ জানুয়ারি) প্রেসিডেন্ট মুইজু একটি প্রতিবাদী নোট দেন। তাতে তিনি কোনো দেশের নাম উল্লেখ না করে এই কথা বলেন। খবর এনডিটিভির।

মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে চীনপন্থী হিসেবে বিবেচনা করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুইজু সরকারের তিন মন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে ভারতের সাথে কূটনৈতিক বিরোধ শুরু হয় মালদ্বীপের। এরপর ভারতের সংবাদমাধ্যমগুলো থেকে শুরু করে সামাজিক মাধ্যম- সব জায়গায় মালদ্বীপ বিরোধী প্রচারণা দেখা যাচ্ছে। দেশটিকে বয়কট করা বিশেষ করে ভারতীয় ট্যুরিস্টদের মালদ্বীপ ভ্রমণে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।

মালদ্বীপের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত পর্যটন। আর দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক যায় ভারত থেকে। ফলে ভারতীয়দের বয়কটের ডাকে এই খাত ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে দেশটি। ফলে এই সংকট থেকে উত্তরণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চীনের সহযোগিতা চাইতে দেশটি।

এদিকে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের চীন সফরে যান মালদ্বীপের প্রেসিডেন্ট। তাকে চীনপন্থী হিসেবে বিবেচনা করা হয়।

গত নভেম্বরে ক্ষমতা গ্রহণের পর প্রথম চীন সফর শেষে দেশে ফিরে তিনি বলেন, যদিও আমাদের এই মহাসাগরে ছোট ছোট দ্বীপ রয়েছে, আমাদের ৯ লাখ বর্গ কিলোমিটারের একটি বিশাল এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল রয়েছে। মালদ্বীপ এই মহাসাগরের সবচেয়ে বড় অংশীদার দেশগুলির মধ্যে একটি।

নাম উল্লেখ না করলেও ভারতকে ইঙ্গিত করে মুইজু বলেন, ‘এই মহাসাগরটি (ভারত) কোনো নির্দিষ্ট দেশে নয়। এই মহাসাগরের মধ্যে অবস্থিত সকল দেশের এতে অধিকার রয়েছে।’

তিনি বলেন, আমরা কারও বাড়ির উঠোনে নই। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।

মুইজু বলেন, আমরা ছোট দেশ হতে পারি কিন্তু কাউকে আমাদের ধমকানোর লাইসেন্স দিইনি।

চীন সফরে মুইজু প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনা করেন। তার সফরে দুই দেশ ২০টি চুক্তি স্বাক্ষর করে।

চীনের শীর্ষ নেতাদের সাথে মুইজুর আলোচনা শেষে জারি করা একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষ তাদের নিজ নিজ স্বার্থ রক্ষায় একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট