শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই: ইউএস ইলেকশন কমিশন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির যে অভিযোগ ডনাল্ড ট্রাম্প তুলেছেন, তা নাকচ করেছেন দেশটির একজন নির্বাচন কমিশনার।

ফেডারেল ইলেকশন কমিশনের কমিশনার এলেন ওয়াইনট্রাব শনিবার সিএনএনকে বলেছেন, এবারের নির্বাচনে সত্যিকারে জালিয়াতির কোনো প্রমাণ নেই।

“সারা দেশে রাজ্য ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন কর্মকর্তারা প্রকৃতপক্ষে সজাগ রয়েছে। এবং নির্বাচন নিয়ে খুব কম অভিযোগ এসেছে।

“কোনো ধরনের ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই। প্রকৃতপক্ষে এটার বিষয়ে আমার কথা বলার কিছু নেই। কারণ সারা দেশের জনগণ ও নিরপেক্ষ নির্বাচন বিশেষজ্ঞরা এগিয়ে এসেছেন এবং এই নির্বাচন নিয়ে কাজ করেছেন।”

ভোটের লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়া প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের দিন থেকেই প্রমাণ ছাড়াই ভোটে কারচুপির অভিযোগ করে আসছেন। তার দেখাদেখি অনেক রিপাবলিকানও এ বিষয়ে উঁচু গলায় আওয়াজ তুলেছেন।

তবে নির্বাচন কমিশনার ওয়াইনট্রাব বলছেন, নির্বাচন নিয়ে যেসব অভিযোগ এসেছে তার কোনোটিতেই জালিয়াতির কোনো প্রমাণ দেওয়া হয়নি।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল