শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন ১১ জানুয়ারী

সাতক্ষীরার ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের বিশেষ নির্বাচনী সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ডিসেম্বর) বেলা ১১টায় ভোমরা নিজস্ব ভবনে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন’র সভাপতিত্বে বিশেষ নির্বাচনী সাধারণ সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব মাকছুদ খান, আহবায়ক কমিটির সদস্য. আশরাফুজ্জামান আশু, আলহাজ্ব এইচ.এম.আরাফাত, রাম কৃষ্ণ চক্রবর্তী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), হাবিবুর রহমান হাবিব, বেনাপোল বন্দরের সভাপতি সজল, সাবেক সভাপতি নওশাদ দিলওয়ার রাজু, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, পরুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. গোলাম ফারুক বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, মো. রমজান আলী, আকবর আলি, জামান হোসেন প্রমুখ। ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের বিশেষ নির্বাচনী সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

সাবেক সভাপতি আলহাজ্ব এইচ.এম.আরাফাতকে প্রধান নির্বাচন কমিশনার এবং আশরাফুল ইসলাম খোকন ও অলিউর রহমানকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আহবায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ই জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

এসময় ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন