শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের তিন কর্মকর্তার স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর নির্বাচনের তফসিল ঘোষণার আগেই খুলনা শ্রম অধিদপ্তর কর্তৃক সদ্য অনুমোদিত অনির্বাচিত কার্যনির্বাহি কমিটি থেকে তিন কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ওই কমিটি থেকে পদত্যাগের ঘোষনা দেন।

পদত্যাগকৃত কর্মকর্তারা হলেন, অনির্বাচিত নতুন কমিটির সহ-সাধারন সম্পাদক সিরাজ মোল্ল্যা, কোষাধ্যক্ষ সুজিত সরকার ও সমাজকল্যাণ সম্পাদক আবুল কাশেম।

সংবাদে সম্মেলনে তারা তাদের লিখিত বক্তব্যে বলেন, আমরা ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর সদস্য।

সম্প্রতি ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষিত হওয়ার পূর্বেই ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর কর্তৃক অনুমোদন করিয়ে নিয়ে আসেন কতিপয় ব্যক্তি। সেখানে আমাদের তিন জনকে যথাক্রমে সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সমাজকল্যাণ সম্পাদক মনোনীত করা হয়। কিন্তু এই কমিটি আমাদের মনোপুত না হওয়ায় এবং নির্বাচন না দিয়ে গোপনে সিলেকশন করায় উক্ত কমিটির উল্লিখিত তিনটি পদ থেকে আমরা স্বেচ্ছায় এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষনা করছি।

অনির্বাচিত এই কমিটির কোন পদে আমরা আর থাকবো না। সংবাদ সম্মেলন থেকে তারা এ সময় শ্রমিকদের কল্যাণের স্বার্থে অনির্বাচিত এই কমিটি বাতিল ও দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী