রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বৃষ্টিতে নষ্ট কাঁচা ইট, প্রায় ৬ কোটি টাকার ক্ষতি

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি-২০২২) সকাল ১০টার পর থেকে হঠাৎ শুরু হয় বৃষ্টি। একটানা প্রায় দেড় ঘন্টার মাঝারি বৃষ্টি হয় তারপর থেমে থেমে বৃষ্টিতে যশোরের মণিরামপুর উপজেলার ইটভাটায় কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে কোটি কোটি টাকার কাঁচা ইট।

উপজেলার রাজগঞ্জ এলাকার সরদার ইটভাটার ম্যানেজার মো. রুহুল কুদ্দুস জানান- এখন ইট তৈরির ভরা মৌসুম চলছে। প্রত্যেক ইট ভাটাগুলোতে লাখ লাখ কাঁচা ইট খোলা আকাশের নিচেই শুকানো হচ্ছিল। বিপুল পরিমাণে শুকানো কাঁচা ইট খোলা আকাশের নিচে সাজানো অবস্থায় ছিল। হঠাৎ এই বৃষ্টিতে এসব ইটের বেশির ভাগই নষ্ট হয়ে গেছে এবং যাবে। প্রতিটি ভাটায় প্রচুর পরিমাণে সদ্য কেটে রাখা কাঁচা ইটসহ শুকিয়ে রাখা কাঁচা ইট নষ্ট হবে।

এই ভাটার আরেক ম্যানেজার মো. মফিজুর রহমান বলেন- তাদের ভাটায় প্রায় ৪ থেকে ৫ লাখ কাঁচা ইট মাঠে এবং খাড়ি দিয়ে রাখা আছে। এই বৃষ্টিতে অধিকাংশ কাঁচা ইট নষ্ট হয়েছে। এই নষ্ট ইটগুলো মাঠ থেকে সরাতেও প্রচুর শ্রমিকের প্রয়োজন। ইট কাটতে যেমন খরচ, বৃষ্টিতে নষ্ট হলে সেই ইট সরাতেও তেমন খরচ। এতে প্রতিটি ভাটা মালিক ব্যাপক ক্ষতির শিকার হবে।

মণিরামপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক জানান- মণিরামপুর উপজেলার মোট ৩০টির মতো ইট ভাটা চালু আছে। প্রতিটি ভাটায় ৫ থেকে ৮ লাখের মধ্যে কাঁচা ইট কাটা থাকে। এই বৃষ্টিতে অধিকাংশই কাঁচা ইট নষ্ট হবে এবং ৩০টি ইট ভাটায় প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হবে।
অনেক ভাটা মালিক আছেন, যারা ঋণ নিয়ে ভাটা পরিচালনা করেন। এতে তারা বড় ধরণের ক্ষতির মুখে পড়বে। তাদের পক্ষে এই ক্ষতি সামাল দেওয়া কষ্টকর হয়ে দাড়াবে বলেও তিনি মন্তব্য করেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা