শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহানবীকে (সা.) অবমাননা; ইতালিতে প্রকাশ্যে আজান দিয়ে প্রতিবাদ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননার ঘটনায় ক্রমেই চাপ বাড়ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের ওপর। দেশে দেশে বয়কটের ও তীব্র সমালোচনার মুখে পড়ে এখন মহাবিপাকে ফ্রান্স।

এবার ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে প্রকাশ্যে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেছে ইতালির মুসলিমরা।

শুক্রবার ইতালির রোমে ব্যতিক্রমী এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিবাদকারীরা ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দূতাবাসের সামনে ইতালি কমিউনিটির নেতারা প্রতিবাদ সভা করেন।
বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে নারী-পুরুষসহ অসংখ্য মানুষ প্রতিবাদে অংশ গ্রহণ করেন।

পরে প্রকাশ্যে আজান দিয়ে জুমার নামাজ আদায় করা হয়।

জানা গেছে, এই প্রতিবাদে বাংলাদেশি ছাড়াও ইতালিয়ান ও অন্যান্য অভিবাসীরা অংশ নিয়ে প্রতিবাদ জানান।

এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কঠোর সমালোচনা করেন উপস্থিত বক্তারা।

উল্লেখ্য, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এ মন্তব্যের পর থেকে এর প্রতিবাদ জানাচ্ছে মুসলিম দেশ গুলো।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত