বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মা-বাবার পাশে সমাহিত মারাদোনা

শ্রদ্ধা-শোক-ভালোবাসার জোয়ারের মধ্যে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে দিয়েগো মারাদানোকে। বিবিসি জানায়, বৃহস্পতিবার বুয়েন্স আইরেসে লাখো ভক্ত-সমর্থক ফুটবল জাদুকরকে শ্রদ্ধা জানালেও শেষকৃত্য আয়োজন ছিল একান্তই পারিবারিক। কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা মিলিয়ে ২৪ জনের মতো ছিলেন শেষকৃত্যে।

সন্ধ্যায় শহরের অদূরে বেইয়া ভিস্তা সমাধিস্থলে বাবা-মার পাশেই সমাহিত করা হয় মারাদোনাকে। শহরের মধ্য দিয়ে শবযান যাওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নায়ককে শেষ বিদায় জানান ভক্তরা। বেইয়া ভিস্তা সমাধিস্থলের বাইরেও অবস্থান নিয়েছিলেন হাজারো ভক্ত।

তার আগে কাসা রোসাদার প্রেসিডেন্সিয়াল প্যালেসে দিনভর মারাদানোর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অসংখ্য ভক্ত। আর্জেন্টিনার জাতীয় পতাকা ও মারাদোনার প্রতীকে পরিণত হওয়া ১০ নম্বর জার্সিতে মোড়ানো ছিল কফিন। ভক্তরা কেঁদেছেন, চুমু দিয়েছেন, প্রার্থনা করেছেন, আবেগের প্রকাশ করেছেন নানা ভাবে।

শ্রদ্ধা জানাতে আসা মানুষের লাইন বৃহস্পতিবার বিকেল নাগাদ এক কিলোমিটার ছাড়িয়ে যায়। বিকেল চারটায় পূর্ব নির্ধারিত সময়ে প্রেসিডেন্সিয়াল প্যালেসে ফটক বন্ধ করার চেষ্টা করলে ভক্তদের সঙ্গে পুলিশে সংঘর্ষ হয়। কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করার খবর এসেছে বলেও জানায় বিবিসি। আহত মানুষের রক্তাক্ত ছবি এসেছে গণমাধ্যমে।

কার্ডিয়াক অ্যারেস্টে বুধবার ৬০ বছর বয়সে মারা যান ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারদের একজন ও বর্ণময় এই চরিত্র।

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক