বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মামলা করে ৫ লাখ টাকা জরিমানা খেলেন মমতা

পশ্চিমবঙ্গের আলোচিত নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ।

এরপর তিনি নিজেই বুধবার (৭ জুলাই) সকাল ১১টায় এই মামলার রায় ঘোষণা করেন।

সেই সঙ্গে মামলাকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লাখ টাকা জরিমানাও করেছে কলকাতা হাইকোর্ট। মূলত কৌশিক চন্দকে পরিকল্পিতভাবে হেনস্থা ও অপমান করার অভিযোগে মমতাকে এ জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণা পর মামলাটি এখন ভারতের প্রধান বিচারপতির কাছে যাবে। সেখান থেকে মামলাটি অন্য বিচারপতির কাছে হস্তান্তর করা হতে পারে।

এই মামলার শেষ শুনানি হয় গত ২৪শে জুন। বিচারপতি কৌশিক চন্দকে এই মামলা না শোনার জন্য আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের পক্ষ থেকে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি যেসব আবেদন করেছিলেন মামলার রায়ের দিন তার সব আবেদন খারিজ করে দেন বিচারপতি কৌশিক চন্দ।

এ সময় তিনি বলেন, এই মামলা শোনা কিংবা না শোনা দুটিরই কোনও কারণ নেই। কিন্তু ব্যক্তিগত কারণে আমি এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছি। এই মামলায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তিনি আরও বলেন, এই মামলার সময়ে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী টুইট করেছেন। সেখানে বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। এ কারণেই মমতার জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ জমা পড়বে হাইকোর্টের বার কাউন্সিলের কাছে। কোভিডে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য এই টাকা ব্যবহার করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছিল, বিচারপতি কৌশিক চন্দ বিজেপি ঘনিষ্ঠ। এই যুক্তি দেখিয়ে তাকে স্বেচ্ছায় এই মামলা থেকে সরে দাঁড়ানোর আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।

গত ২৪ জুন অভিষেক মনু সিঙ্ঘভি এই নিয়ে প্রায় একঘণ্টা কোর্টে সওয়াল করেন। তার যুক্তি ছিল, যেহেতু কৌশিক চন্দ অতীতে বহু মামলা লড়েছেন বিজেপির হয়ে, তাই তিনি এই মামলায় রায় দান করলে মানুষ তা ভালো ভাবে নেবে না। নিজের যুক্তির সপক্ষে বিজেপি যোগের প্রমাণও তুলে ধরেন সিঙ্ঘভি। মামলা অন্য এজলাসে পাঠানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের কাছে যে দাবি জানিয়ে চিঠিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহামবিস্তারিত পড়ুন

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি