শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ড. আবদুল কাদির খান ইন্তেকাল করেছেন

পাকিস্তানের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ড. আবদুল কাদির খান ইন্তেকাল করেছেন।

আজ রোববার রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।

ড. আবদুল কাদির খান পাকিস্তানের পরমাণু প্রকল্পের জনক হিসেবে বিবেচিত। তার উদ্যোগেই পাকিস্তান মুসলিম বিশ্বের মধ্যে প্রথম পরমাণু অস্ত্রের অধিকারী হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাতে ড. খানের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ইসলামাবাদের কেআরএল হাসাপাতালে নেয়া হয়। সেখানে স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাদের প্রচেষ্টা সত্ত্বেও ড. আবদুল কাদির খানের ফুসফুস অচল হয়ে পড়লে তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ইসলামাবাদের শাহ ফয়সল মসজিদে জানাজার পর তার ইচ্ছা অনুসারেই মসজিদ প্রাঙ্গনে ড. খানকে দাফন করা হবে।

এদিকে ড. খানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান।

ডা. আরিফ আলভি তার টুইট বার্তায় বলেন, ‘আবদুল কাদির খানের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। ব্যক্তিগতভাবে ১৯৮২ সাল থেকেই তাকে চিনি।’

তিনি আরও বলেন, ‘জাতিকে রক্ষাকারী পরমাণু সক্ষমতা অর্জনে তিনি আমাদের সহায়তা করেছেন এবং এইক্ষেত্রে কৃতজ্ঞ জাতি কখনোই তার অবদান ভুলবে না। আল্লাহ তার ওপর রহম করুন।’

অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট বার্তায় বলেন, ‘ড. এ কিউ খানের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমাদেরকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত করতে তার অনস্বীকার্য ভূমিকার কারণে তিনি আমাদের জাতির ভালোবাসার পাত্র। এর মাধ্যমে পরমাণু অস্ত্রধারী বৃহত্তর প্রতিবেশীর আগ্রাসন থেকে আমরা নিরাপত্তা লাভ করেছি। পাকিস্তানের জনগণের কাছে তিনি এক জাতীয় প্রতীক।’

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরবিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এবিস্তারিত পড়ুন

  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি