বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় লকডাউনের মেয়াদ নতুন করে বাড়ল

করোনা সংক্রমণ রোধে মালয়েশিয়ায় গত ১৩ জানুয়ারি থেকে চলছে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও)। প্রথম দফায় জারি করা এই লকডাউন শেষ হচ্ছে ৪ ফেব্রুয়ারি। তবে দেশটিতে নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

দ্বিতীয় দফায় আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই লকডাউন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সারাওয়াক প্রদেশ ব্যতীত সারা দেশজুড়ে এই এমসিও ২.০ লকডাউন বহাল থাকবে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন দেশটির সিনিয়র মন্ত্রী দাতোক সেরী ইসমাইল সাবরি ইয়াকুব।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবরে বলা হয়েছে, সব রাজ্যে দৈনিক কোভিড-১৯ সংক্রমণ বেশি হওয়ার কারণে এবং মৃত্যুর হারও বেশি থাকার কারণে সরকার নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায় জনগণকে এমসিও ২.০ লকডাউনের স্বাস্থ্যবিধি ও বিধি নিষেধ মেনে চলার জন্য আহ্বান জানানো হলো। এসময় তিনি দেশের জনগণকে এ সংক্রান্ত মেনে চলার আহ্বান জানান।

লকডাউনে প্রবাসীসহ স্থানীয় জনগণ ১০ কিলোমিটারের বেশি ভ্রমণ করতে হলে সরকারের অনুমতি নিতে হবে এবং বিভিন্ন নির্মাণ খাতসহ কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, রেস্তোরাঁ বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে রোড ব্লক দিয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী ও দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান