শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মীরজাফরদের রুখে দাঁড়ান: মমতা

শেষ মুহুর্তে ভারতের পশ্চিমবঙ্গে বেশ জমে উঠেছে নির্বাচনি প্রচারণা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রোববার পূর্বমেদিনীপুরের উত্তর কাঁথিতে বিশাল জনসভায় বক্তব্য রাখেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় মীরজাফরদের আর স্থান হবে না। আপনার গাদ্দারদের রুখে দিন মূল্যবান ভোট প্রয়োগ করে।

খবর আনন্দবাজার পত্রিকার।

মমতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন নির্বাচনি প্রচারে।

সমাবেশে মমতা বলেন, দেউচা পাঁচনিতে দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি করছি। আগামী ১০০ বছর বিদ্যুতের কোনো সমস্যা হবে না। সুলভে বিদ্যুৎ দেব আপনাদের।

লকডাউনের সময় যতজন আটকে পড়েছে, তাদের হাত খরচ দিয়ে, ট্রেন ভাড়া করে বাড়িতে নিয়ে এসেছি। এমনকি যতদিন না আসতে পারছেন হোটেলে থাকার খরচও দিয়েছি।

আগামী দিনে পাঁচ লাখ কোটি টাকার স্মল স্কেল ইনভেস্টমেন্ট করব, পাঁচ লাখ ছেলেমেয়ের চাকরি দেওয়া হবে।

সব স্তরের মানুষকে সামাজিক সুরক্ষায় নিয়ে এসেছি। ৬০ বছর বয়স হলেই পেনশন পাবে। মেয়ের বিয়ে হলে ২৫ হাজার টাকা পাবে। দরখাস্ত করলেই পাবে।

কোভিড পরিস্থিতিতে মায়ের খাওয়া পর্যটনশিল্পের জন্য আমার সরকার ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করেছে। ৫০ শতাংশ সুদ সরকার দেবে।

কৃষকের জমিতে খাজনা লাগে না। আমি মওকুফ করে দিয়েছি। শস্য বীমার টাকাও দিতে হয় না। এখন একরপ্রতি কৃষকরা সরকার থেকে ছয় হাজার টাকা করে পান। আগামী মে মাস থেকে ১০ হাজার টাকা করে পাবেন।

মেয়েরা বাড়ির সব কাজ করে। কিন্তু ওদের হাতে টাকা থাকে না। তাই আমাদের সরকার ঠিক করছে, প্রতিমাসে তাদের ৫০০ টাকা করে হাত খরচ দেওয়া হবে। তফসিলি জাতি ও উপজাতিরা এক হাজার টাকা করে পাবেন।

সভায় এভাবেই রাজ্যবাসীকে তার সরকারের অবদানের কথা স্মরণ করিয়ে দেন।

তিনি আরও বলেন, সিপিএমের হার্মাদ আর আমাদের কিছু গদ্দার গিয়ে বিজেপিতে জুটেছে।

ইলেকশনের আগে কোনো গুণ্ডাদের ঢুকতে দেবেন না। গ্রামের রাস্তা আটকে ক্যাম্প করলে প্রতিবাদ করুন।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬