বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবে স্মরণ সভায় বক্তারা :

মুক্তিযোদ্ধা স.ম. আলাউদ্দীন ছিলেন গণমানুষের নেতা

দৈনিক পত্রদূত সম্পাদক ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম. আলাউদ্দীন এর ২৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গাজী টিভির কামরুল হাসান, বাংলা ভিশনের মো: আসাদুজ্জামান, দৈনিক নওয়াপাড়ার হাফিজুর রহমান, ভোরের পাতার এস এম মহিদার রহমান ঢাকা টাইমস এর এম বেলাল হুসাইন।

সভার শুরুতে শহিদ সাংবাদিক স.ম. আলাউদ্দীন এর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা বলেন স.ম. আলাউদ্দীন ছিলেন সাতক্ষীরার গণমানুষের নেতা। ১৯৯৬ সালের ১৯ জুন কালোরাতে বীর মুক্তিযোদ্ধা ও পত্রদূত সম্পাদক স.ম. আলাউদ্দীনকে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার ২৫ বছর পেরিয়ে গেলেও আজও বিচারে খুনিদের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। বক্তারা আরও বলেন স.ম. আলাউদ্দীনকে হত্যার মধ্য দিয়ে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন বাঁধাগ্রস্থ করা হয়েছিল। একজন প্রগতিশীল স.ম. আলাউদ্দীন সাতক্ষীরার সম্পদ ছিলেন। ৭১’-এ মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান ছিল।

তিনি ছিলেন আপোষহীন নেতা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামীলীগের রাজনীতিদের সাথে জড়িত থেকে দলের দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীদের সংঘটিত করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল সাতক্ষীরাকে সমৃদ্ধশালী একটি জেলা হিসেবে রূপান্তরিত করা। তিনি সমাজের অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত মানুষের কথা তুলে ধরার জন্য নিজ হাতে প্রতিষ্ঠিত করেছিলেন দৈনিক পত্রদূত পত্রিকা। তাঁর কর্মের মধ্য দিয়ে শহীদ স.ম. আলাউদ্দীন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল।

পত্রদূত পত্রিকার সম্পাদক স.ম. আলাউদ্দীন হত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা। এর আগে শনিবার সকালে সম আলাউদ্দিনের পৈতৃক ভিটা পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়িতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের নেতৃত্বে সাংবাদিকরা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে কবরে পুষ্প স্তবক অর্পন করেন। এ সময় কবর জিয়ারত ও দোয়া পরিচালনা করেন হাফেজ সাংবাদিক শেখ কামরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি