শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৃত্যু পর্যন্ত আমার এলাকার উন্নয়ন জন্য কাজ করে যাবো: মীর মোশারফ হোসেন

মারুফ সরকার: সিরাজগঞ্জ ৫ আসনের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজার সংলগ্ন পথসভায় ২নং রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: লালাচান আলী প্রামাণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য প্রদান করেন বেলকুচি এনায়েতপুর চৌহালী বাসীর প্রানপ্রিয় জনপ্রিয় জননেতা মীর মোশারফ হোসেন ।

এছাড়া আরো বক্তব্য রাখেন রাজাপুর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রিপন মোল্লা, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুর রশিদ ভুইয়া, বেলকুচি কলেজ ছাত্র সংসদের সাবেক প্রো ভিপি জাহিদ হাসান মশরু, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শহিদুল ইসলাম শফি, ২ নং স্থল ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি লেবু বেপারী, ২ নং রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ২ নং রাজাপুর ইউনিয়নের ইউপি সদস্য আশরাফুল আলম ।

তিনি উপস্থিত জন সাধারনকে বলেন, যেহেতু এটি আমার বোনাস জীবন আমি ২১ আগস্ট প্রেনেড হামলা থেকে বেঁচে ফিরেছি তাই আমার বোনাস জীবন আমি আমার সাধারন জনগনের জন্য কাজ করে যাবো । আমি কষ্ট পেয়েছি কিন্তু লজ্জা পাইনি কারন আমি আমার নেত্রীর মুক্তির দাবীতে কাফনের কাপড়ের উপর জনগনের সাক্ষর নেয়ার সময় একটি সরকারি বাহিনীর কাছে লাঞ্চিত হয়েছি । এটা আমার জন্য গৌরবের। আমি আমার নেত্রীর জন্য কিছু করতে পেরেছি ।

আমার এলাকায় অনেক কাজ বাকি আছে সেগুলো করবো । আর আমার এলাকায় যেসব গ্রুপিং রয়েছে আমি যদি মনোনয়ন পেয়ে এমপি হতে পারি সেগুলো সমাধান করবো । আপনারা সবাই একটি কথা মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত আমার এলাকার উন্নয়ন ও মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাবো । আপনারা সবাই আমার জন্য শুধু দোয়া করবেন । আর জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন । তিনি যদি বেচেঁ থাকেন তাহলে আমাদের দেশ হবে স্মাট বাংলাদেশ । তিনি আমাদের উন্নয়নের জন্য সব সময় চিন্তা করেন । আজ বিশ্বের বুকে বাংলাদেশকে সবাই চেনে এটা শুধু মাত্র সম্ভব আমাদের দেশ নেত্রী শেখ হাসিনার জন্য ।

খেলা হবে। সামনে লড়াই, ডিসেম্বরে ফাইনাল খেলা। জিততে হবে। জিততে পারবেন। কারণ, ওদের হাতে শোকের পতাকা। আমাদের হাতে শেখ হাসিনার বিজয়ের পতাকা। আমরা বিজয়ের সোনালী বন্দরে পৌঁছে যাবো।শেখ হাসিনা দিয়েছেন মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, একদিনে শত সেতু, একদিনে শত সড়ক।

একই রকম সংবাদ সমূহ

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণবিস্তারিত পড়ুন

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ