শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৭ম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলো মোবাইল কোর্ট

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭ম শ্রেণী পড়ুয়া ১৪ বছরের এক মাদ্রাসা ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর এ বাল্যবিবাহ বন্ধ করা হয়।

সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদরের আগড়দাঁড়ি ইউনিয়নের বেদেপোতা গ্রামের মাসুদ রানার কন্যা (১৪), সে আগরদাড়ী মহিলা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। তার বিয়ের আয়োজনকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার মোবাইল কোর্টের মাধ্যমে এ বাল্যবিবাহ বন্ধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের ডিডি একেএম শফিউল আযম, সাতক্ষীরা বাল‍্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মেয়ের মায়ের কাছ থেকে এই মর্মে মুছলেকা নেওয়া হয় যে, মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করবেন না।

এসময় মেয়ের মা ব্যতীত দুই পক্ষের সকলেই আত্মগোপনে চলে যান।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন