বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে ১ এপ্রিল থেকে দেড় কোটি মানুষ মেডিকেইড হারাবে

কোভিড মহামারীকালে যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের মানুষরা সহজেই মেডিকেইড হেলথ ইন্স্যুরেন্সে নাম লিখিয়েছিল। কিন্তু প্যানডেমিক শেষ হয়ে যাওয়ায় এবং অর্থনৈতিক কারণে এ বছর কংগ্রেসে যে ১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় বরাদ্দ বাজেট পাশ হয়েছে তাতে মেডিকেইড খাতে বরাদ্দ কমানো হয়েছে। ফলে আগামী স্প্রিং থেকে কয়েক মিলিয়ন মানুষ মেডিকেইড হারাবে বলে আশংকা প্রকাশ করেছে সিএনবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে প্যানডেমিকে জনবলের অভাবে এবং স্বল্প আয়ের মানুষদের প্রতি সহানুভূতি দেখানোর কারণে মেডিকেইড নবায়নের সময় তারা এই হেলথ ইন্স্যুরেন্স পাওয়ার যোগ্য কিনা তা যাচাই করা হয়নি। আগামী ১ এপ্রিল থেকে নবায়ন শুরু হলে, যাদের মেডিকেইড আছে, তারা সকলেই পাওয়ার যোগ্য কিনা তা যাচাই করা হবে। যারা প্রয়োজনীয় প্রমাণ দাখিল সাপেক্ষে প্রমাণ করতে সক্ষম হবে যে তারা মেডিকেইড পাওয়ার যোগ্য, কেবল তাদের মেডিকেইডই নবায়ন করা হবে। যারা প্রমাণ করতে ব্যর্থ হবে, তাদের মেডিকেইড নবায়ন করা হবে না।

কংগ্রেসের উপরুক্ত ব্যয় বরাদ্দ বিলে উল্লেখ আছে, যারা প্রমাণ করতে পারবে না, স্টেট হেলথ ডিপার্টমেন্ট তাদের মেডিকেইড বাতিল করবে।

উল্লেখ্য প্যানডেমিকের সময় ৮ কোটি ৩০ লক্ষ মানুষ মেডিকেইড হেলথ ইন্স্যুরেন্সে নাম লিখিয়ে কার্ড পেয়েছিল। এই সংখ্যা প্যানডেমিকের আগের তুলনায় ৩০ শতাংশ বেশি। প্যানডেমিককালে ফেডারেল সরকার স্টেটগুলোকে জানিয়েছিল যোগ্যতা প্রমাণ করতে না পারলেও কাউকে মেডিকেইড দেয়া থেকে বঞ্চিত করা হবে না।

দ্য হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের হিসাব অনুযায়ী ১ এপ্রিলের পর প্রায় দেড় কোটি মানুষ মেডিকেইড হারাবে। 

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী