বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রক্তঝরা পা নিয়ে দুর্দান্ত পারফর্ম, মেসির প্রশংসায় কোচ

কোপা আমেরিকা ফাইনালে লিওনেল মেসি নিজের মতো করে আলো ছড়াতে পারেননি। তবে তার হাত ধরে ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা।

দলকে কাঙ্ক্ষিত শিরোপা এনে দিতে গোটা আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন মেসি। ভেঙেছেন বেশ কয়েকটি রেকর্ড। গোটা ম্যাচে অনেকগুলো ফ্রি-কিকের মধ্যে সফল হয়েছেন মেসি একাই। ফ্রি-কিক থেকে দুটো গোল করেছেন।

ফাইনালসহ মোট সাতটি ম্যাচ খেলেছেন মেসি। এর মধ্যে পাঁচটিতেই ম্যাচ সেরা। গোলও করেছেন সর্বোচ্চ চারটি। অ্যাসিস্ট করেছেন পাঁচটি। তার কাছাকাছি থাকা লওতারো মার্টিনেজ ফাইনালে কোনো গোল পাননি।

তাই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল মেসির হাতেই উঠল।

সব মিলিয়ে এবারের কোপা আমেরিকা যেন বসেছিল মেসির জন্যই। তাই দলীয় শিরোপায় চুমু খাওয়ার পাশাপাশি টুর্নামেন্ট সেরার ট্রফিটাও বগলদাবা করলেন মেসি।

রোববার সকালে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

তবে প্রথমার্ধে যতটা উজ্জীবিত ও ক্ষিপ্র দেখা গেছে মেসিকে, দ্বিতীয়ার্ধে সে তুলনায় খানিক নিষ্প্রভ হয়ে পড়েন তিনি। এমনকি ম্যাচের ৮৮ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এর কারণ মূলত পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি। কোপার শেষ দুটি ম্যাচ ইনজুরি নিয়েই খেলেছেন মেসি।

কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের ৪৭ মিনিটের সময় কড়া ট্যাকল করা হয়েছিল মেসির গোড়ালিতে। রক্ত ঝরতে থাকে সেই গোড়ালি থেকে। প্রাথমিক চিকিৎসার পর রক্তঝরা পা নিয়েই ম্যাচের বাকি অংশ ও পরে টাইব্রেকার খেলেছেন মেসি। সেই ম্যাচ জিতে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।

শিরোপা জয়ের পর সংবাদমাধ্যমে মেসির প্রশংসা করেছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, ‘কলম্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়েই পুরো ম্যাচ খেলেছে মেসি।’

কোপায় নিজেদের পুরো যাত্রা নিয়েও কথা বলেছেন স্কালোনি। তার মূল্যায়ন, ‘এটা খুবই কঠিন কোপা আমেরিকা ছিল। শেষ পর্যন্ত স্বস্তির বিষয় হলো এটি আমরা জিতেছি।’

একই রকম সংবাদ সমূহ

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী আয়োজনে ‘অন্তঃকক্ষবিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ