রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর’র সাতক্ষীরার বানভাসী এলাকা পরিদর্শন

টানা দুই দিন উপকুলীয় জেলা সাতক্ষীরার বানভাসী এলাকাসহ বিভিন্ন এলাকার মানুষের দূঃখ দূর্দশা দেখে সেখানকার মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর, ঢাকা রোটারী ইন্টারন্যাশনাল ডিসট্রিক-৩২৮১ এর প্রেসিডেন্ট নাজনীন আরা নাজু।

তিনি বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলেন, আমি রোটারী ক্লাব জাহাঙ্গীরনগর এর পক্ষ থেকে সাতক্ষীরায় এসেছি। এই প্রতিষ্ঠানটি সব সময় অসহায় মানুষের জন্য আত্মমানবতার সেবায় কাজ করে থাকে। সাতক্ষীরায় এসে আমি প্রথম দিন বুধবার আশাশুনি উপজেলার ঘূর্ণিঝড় ইয়াশ বিধ্বস্ত মানুষের দুঃখ, কষ্ট ও আর্তনাদ দেখে আমি খুবই মর্মাহত হয়েছি। রিং বাঁধ ভেঙ্গে কয়েকটি ইউনিয়ন জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে অসহায় মানুষ। একদিকে মহামারী করোনার ছোবল, অন্যদিকে বানভাসি মানুষ গৃহহারা হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। আমি ঢাকায় বসবাস করলেও আমার মন থাকে সাতক্ষীরায়। কারন আমি সাতক্ষীরার সন্তান। তাই সাতক্ষীরার মানুষের জন্য আমি কিছু করতে চাই।

তিনি বলেন, আমি শ্রীউলা ইউনিয়নের চেয়াম্যান আবু হেনা শাকিলের সহায়তায় সেখানকার ইউনয়িন পরিষদ চত্বরে ও নাকতাড়া বাজারে এবং কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকারে সহযোগিতায় তেতুলিয়া বাজারে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর এর পক্ষ থেকে সেখানকার বানভাসী মানুষের জন্য শকনো খাবার বিতরন করেছি। তিনি আরো জানান, রোটারী ক্লাবের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪’শ শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল (রান্না করা খাবার) বিতরন করা হয়েছে।

এছাড়া তিনি সেখানে আন্তজার্তিক মানের ওয়াশ রুম এবং ১২ জন অসহায় দুঃস্থ শিক্ষার্থীর বেতন তার ক্লাবের পক্ষ থেকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পাঁচানি গ্রামের রোকেয়া ডায়াগনিষ্ট সেন্টারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। তিনি আরো জানান, বানভাসী মানুষ ও কোভিড-১৯ আক্রান্ত অসহায় দুঃস্থ মানুষের জন্য শুকনা খাবার বিতরন ও স্কুলগামী বাচ্চাদের স্বাস্থ্য সেবা ও সুরক্ষা সামগ্রী বিতরন, অসহায় দঃস্থ অভিভাবকদের সাবলম্বী করতে বিনা সুদে ঋন দেয়াসহ বিভিন্ন কর্মসূচি তিনি গ্রহন করবেন এই এলঅকার মানুষের জন্য।

সংবাদ সম্মেলনে এ সময় তার সাথে ছিলেন, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন, সংগীত শিল্পী শামীমা পরভীন রতœাসহ রোটারী ক্লাব অব সাতক্ষীরার নেতৃবৃন্দ ও এসএসসি ১৯৮২ ব্যাচের শিক্ষার্থীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব