শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একজন বেনজির হেলাল এবং চেয়ার‍ম্যান প্রার্থী

বেনজির হোসেন হেলাল। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন, মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সফল সহ-সভাপতি এবং রাজনীতির আঁতুর ঘর খ্যাত মধুর ক্যান্টিন থেকে গড়ে ওঠা, ক্যাম্পাসের সবুজ চত্ত্বর থেকে বেড়ে ওঠা একজন পরিচ্ছন্ন ও নিষ্কলুষ রাজনীতিক ব্যক্তিত্ব,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার একজন স্বাপ্নিক, ঢাবির সোনালী রাজপথ থেকে গড়ে ওঠা নেতৃত্ব। বর্তমানে অধিষ্ঠিত আছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি একজন চেয়ারম্যান প্রার্থী।

বেনজির হেলালের মত একজন উচ্চশিক্ষিত,পরিচ্ছন্ন রাজনীতিবিদ,তরুণ সমাজের আইকন কে পেয়ে সোনাবাড়ীয়া ইউনিয়নবাসী আজ উচ্ছ্বাসিত। চারদিকে নৌকার গণজোয়ার, জয়জয়কার।

গত এক বছরে বেনজির ভাইয়ের সুষ্ঠ প্রচারণা, রাজনীতিক সহবস্থান মানুষের অন্তর কেড়ে নিয়েছে।আজ ইউনিয়নবাসীর প্রার্থী বাছাইয়ের দিন শেষ, শুধু বেনজির ভাইয়ের হাতে ক্ষমতা অর্পণের দিনঃক্ষণের অপেক্ষা। মানুষের মাঝে নেই কোনো দলীয় মনোভাব। দল-মত নির্বিশেষে সবাই প্রচারণায় ব্যতিব্যস্ততার মাঝে, সবার একটাই প্রত্যাশা বেনজিরকে সোনাবাড়ীয়ার অভিভাবক চাই।

একজন সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন রাজনীতিবিদের কাছে আওয়ামীলীগ কর্মীরা মুখিয়ে আছে তাদের দলীয় পরিশ্রম ও ত্যাগের সঠিক মর্যাদা এবং মূল্যায়ন পাবার আশায়।সাংগঠনিক গতিশীলতা উঠতির দিকে।কর্মীরা আজ প্রাণ ফিরে পেয়েছে।

সমাজের শিক্ষিতজনদের মুখে একটাই কথা- আমরা শুধু আওয়ামীলীগ মনোনীত হিসেবে নয়, একজন উচ্চশিক্ষিত, আদর্শবান যুবক, সমাজের উজ্জ্বল নক্ষত্র এবং সর্বোপরি যোগ্যতাসম্পন্ন মানুষ হিসেবে বেনজির কে চাই।

তরুণ সমাজ আজ গর্ব করে বলতে পারে আমাদের একজন বেনজির হেলাল ভাই আছে।বেনজিরের ভাইয়ের বারংবার আয়োজনে ও পৃষ্ঠপোষকতায় বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধূলায় তরুণ সমাজ মেতে আছে। অভিভাবকদের মুখে হাসির কারণ মাদকদ্রব্য ও অপসংস্কৃতি থেকে বিরত থেকে তরুণদের খেলাধূলায় অংশগ্রহণ।

সাধারণ জনগণ আজ বেনজির ভাইয়ের মার্জিত আচরণ,কোমল হৃদয় ও অমায়িকতায় মুগ্ধ।তাদের কাছে আস্থার আরেক নাম বেনজির হেলাল। তারা যেকোনো সমস্যায় সকল লবিং ও উপনেতা বাদ দিয়ে বেনজির কে জানাই।যেন বেনজির ই বর্তমানে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত। তারা সব ধরনের সমস্যার তাৎক্ষণিক সমাধান পেয়ে আজ আনন্দিত।

আজ ইউনিয়নের শিক্ষামূলক অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রোগ্রাম বেনজির ভাইয়ের পৃষ্ঠপোষকতায় ভরপুর। ছাত্রছাত্রী ও অভিভাবকের কাছে একজন শিক্ষা বিষয়ক পরামর্শক।

সোনাবাড়ীয়া ইউনিয়নবাসীর সমর্থন, দোয়া ও প্রত্যাশায় সকলের প্রচেষ্টায় বেনজির ভাই চেয়ারম্যান হওয়ার শুভক্ষণে আছেন।

ইনশাআল্লাহ বেনজির ভাই নির্বাচিত হলে আমরা তার হাত ধরে ভৌতিক অবকাঠামোগত উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা,আধুনিক ও শিক্ষা দীক্ষায় অগ্রসরমান একটা ইউনিয়ন উপহার পাবো।

লেখক : মহাসিন হোসেন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

(এ বিভাগে প্রকাশিত লেখা লেখকের নিজস্ব মতামত। কলারোয়া নিউজের সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত