শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শহীদ নাজমুল স্মরণিতে শহরবাসীর সীমাহীন জনদুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি: শহীদ নাজমুল স্মরণিতে শহরবাসীর প্রতিনিয়ত সীমাহীন জনদুর্ভোগের পড়ছে। শহরের প্রাণকেন্দ্র পাকাপোলা ব্রিজ থেকে নারকেল তলা ব্রিজ রাস্তার দুধারের ফুটপাতে দোকান দ্বারা ও বিভিন্ন ব্যবসাহী প্রতিষ্ঠানের মালামাল, সাইনবোর্ড রেখে দখল করেছে।

দেখে মনে হয় এ যেন দখলের প্রতিযোগিতায় নেমেছে। মানুষ সৃষ্ট ফুটপাত দখলের কারণে বেশিরভাগ নারী, শিশু, বৃদ্ধ ও পথচারী সীমাহীন জনদুর্ভোগের পড়ছে। প্রতিনিয়ত ছোট বড় সড়ক দুর্ঘটনায় কবলে পড়ছে পথচারীরা। এ যেনদেখার কেউই নেই।

এছাড়া জেলার শিষ্য দুটি বিদ্যাপীঠ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় শুরু এবং ছুটির সময়ে ইতিপূর্বে ব্যাপক যানজট সৃষ্টি হত। বর্তমান পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এঁর উদ্যোগে ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করায় যানজট অনেকাংশে স্বাভাবিক রয়েছে।

শহর একজন ব্যক্তি ফুটপাত দখলের ব্যাপারে পৌর কাউন্সিলর শফিক উদ দৌলা সাগরকে জানালে তিনি প্রতি উত্তরে বলেন খুব শিগগিরই রাস্তা পুরোটাই পিচ দিয়ে ঢালাই করে দেয়া হবে। জনমনে প্রশ্ন ? তাহলে মানুষের চলাচলের পথ ফুটপাত থাকলো কোথায়।

সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তিনি বলেন, সবকিছু অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে। শহরে ফুটপাত গুলো দখল হয়ে যাচ্ছে। এটার কারণে বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও পথচারীরা দুর্ঘটনার স্বীকার হচ্ছে।

পৌর কর্তৃপক্ষকে এটা খেয়াল করা দরকার। একজন স্কুল শিক্ষক বলেন, জনপ্রতিনিধরা ভোটের রাজনীতির কারণে সমাজে গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ ও সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। এজন্য প্রশাসন কে সাথে নিয়ে অবৈধ স্থাপনা ফুটপাত দখল মুক্ত করতে হবে। শহরে নাজমুল সরণি মিনি মার্কেট এলাকার রহমান প্রকৌশলী মোটর মেকানিক ওস্তাদ হাফিজুর রহমান বলেন, পৌরসভার আগের মেওয়ার দের সময়ে কাউকে জবাবদিহিতা করতে হতো না।

ফুটপাত দখল করলে আমরা দেখেছি সোজা ট্রাক নিয়ে এসে ব্যানার, সাইনবোর্ড, মালামাল, যাই থাকুক উঠিয়ে নিয়ে যেত। এ ব্যাপারে সচেতন মহল, জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে মানুষের ক্ষয়ক্ষতি ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দখলমুক্ত ফুটপাত নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার