বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

যশোরের শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার তিন দিন পরে কবর থেকে মরদেহ উত্তোলন করেছে পুলিশ। বিজ্ঞ আদালতের নির্দেশে মঙ্গলবার বেলা ১২টার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

গত শুক্রবার (১০ জুলাই) আনুমানিক রাত ১১টার দিকে শার্শা উপজেলার জিরানগাছা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই জসিম উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন জিরানগাছা গ্রামের মৃত কাশেম আলির ছোট ছেলে।
এঘটনায় থানায় নিহতের বোন সুমি খাতুন বাদী শার্শা থানায় অভিযোগ দায়ের করলে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য শনিবার বিকালে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

পরে দুইজনকে ছেড়ে দিয়ে ঘটনার মূলহোতা বড় ভাই আব্দুর রউফের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। সেখানে হত্যার বিষয়ে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত ছোট ভাই জসিম উদ্দিনের মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড মাহমুদুল হাসান, শার্শা থানার ওসি বদরুল আলম খান, পিবিআই কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা