সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় সাড়ে ১১ কেজি রুপা সহ কলারোয়ার সাবেক ছাত্রদল নেতা আটক

যশোরের শার্শায় সাড়ে ১১ কেজি রুপা সহ কলারোয়ার সাবেক ছাত্রদল নেতা আটক হয়েছে।

শার্শা উপজেলার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ রবিবার সকালে আলী হোসেন (৩৫) নামে সাবেক ওই ছাত্রদল নেতাকে আটক করে।

আটক আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের জাফরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি হেলাতলা ইউনিয়ন ছাত্রদলের সম্প্রতি বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন।

বাগআঁচড়া জিবলীতলার পাঁকা রাস্তার ওপর থেকে তাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ‘ঢাকায় রুপার বড় চালান পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়ার জিবলীতলায় পুলিশি পাহারা বসানো হয়। রবিবার সকালে পাকারাস্তার উপর থেকে আলী হোসেনকে ১১ কেজি ৫০০ গ্রাম রুপাসহ গ্রেপ্তার করা হয়।’

তিনি আরো বলেন, ‘রুপা নিয়ে সে ঢাকায় যাচ্ছিলো বলে পুলিশকে প্রাথমিকভাবে জানিয়েছে।’

আটক আসামিকে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল