বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগ দিতে বললেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগ দিতে বলেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক।

রবিবার দুপুরে বরিশাল নগরীর আলেকান্দা এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, পায়রা বন্দর ও পদ্মা সেতু ঘিরে দক্ষিণাঞ্চলে অনেক শিল্প প্রতিষ্ঠা হবে। লাখো মানুষের কর্মসংস্থান হবে।

এ জন্য দক্ষ জনবল প্রয়োজন। সে জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থীরা লেখা পড়া করে সু-নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করলেই প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে বলে বক্তব্যে বলেন প্রতিমন্ত্রী।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু এবং এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে মোট ১৮টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এর মধ্যে আজ দুটি ইভেন্টের এবং এর আগে ১৬টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

এছাড়াও ২০২১ সালে ওই স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট নিয়ে সংবর্ধিত করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা