বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে দুই বছর পর নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু

প্রায় দুই বছর পর আজ রবিবার থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির বেসামরিক বিমান মন্ত্রণালয় ৪০টি দেশের প্রায় ৬০টি বিমান সংস্থাকে ভারতে সেবা শুরু করার বিষয়ে অনুমতি দিয়েছে।

ঘোষিত নতুন নিয়মে বলা হয়েছে, বিমানের কেবিন ক্রু সদস্যদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) কিট পরতে হবে না। তবে বিমান চলাকালীন যদি কারও সংক্রমণের লক্ষণ দেখা যায়, তবে তখন ব্যবহারের জন্য পর্যাপ্ত পিপিই কিট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনা চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহারের বিধি বিমানবন্দর এবং বিমানে বাধ্যতামূলক রাখা হয়েছে। পূর্বের মতো মেডিকেল ইমার্জেন্সির জন্য তিনটি সিটও খালি রাখতে হবে না। এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারতের বিমান সংস্থাগুলি।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। একই বছরের জুলাইয়ে এয়ার বাবলের মাধ্যমে ভারতের সাথে বিভিন্ন দেশের বিশেষ আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়েছিল।

সূত্র: আনন্দবাজার ও হিন্দুস্থান টাইমস

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা