বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুভ বড়দিনে কলারোয়ায় ক্যাথলিক মিশনে লুৎফুল্লাহ এমপির শুভেচ্ছা বিনিময়

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ধানদিয়া ক্যাথলিক মিশনে বড়দিন উদযাপন উপলক্ষ্যে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মিশন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীর-১ (তালা- কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের উন্নয়ন, অগ্রগতি,শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সকলকে মিলেমিশে চলার আহবান জানান। একই সাথে তিনি মঙ্গল প্রার্থনা করেন।
এসময় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের মৃতদেহের কবরস্থানটি সংস্কারে আশ্বাস দিয়েছেন এম মুস্তফা লুৎফুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানদিয়া ক্যাথলিক মিশনের সভাপতি মিঃ তপন মন্ডল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি অস্ট্রেলিয়ার সিনিয়র লেকচারার ডক্টর সুভাষ চন্দ্র সাহা, কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা।

অন্যান্যদের মধ্য অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তালার নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান, জয়নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমান, এমপি’র ব্যক্তিগত সহকারী কমরেড মফিজুল ইসলাম জাহাঙ্গীর, ইউপি সদস্য রওশন আলী খাঁ, আসমত আলী, ইউপি সদস্য রেখা আলমগীরসহ খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও সূধিবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মানুয়াল মন্ডল।

পরে উপসনালায় চত্বর ধর্মীয় গানে গানে আনন্দ উল্লাসে মুখোরিত হয় বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!