শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার’ : দেবহাটায় সড়ক উদ্বোধনকালে রুহুল হক এমপি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, ‘শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জনসাধারণের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দিতে নিরালস কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প ও বানিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে বর্তমান সরকারের শাসনামলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। জনসাধারণ এখন দূরের হাসপাতালে না গিয়ে নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিতে পারছে। হাতের কাছেই ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার থেকে চাকুরীর আবেদন, সরকারী বিভিন্ন দপ্তরের আবেদন, জমির কাগজপত্রের আবেদনসহ সকল সেবা পাচ্ছেন। দেশের প্রত্যেকটি উপজেলায় শিক্ষাব্যবস্থার উন্নয়নে স্কুল কলেজের নতুন নতুন ভবন নির্মান, জেলা ও বিভাগীয় পর্যায়ে মেডিকেল কলেজ স্থাপন, দূর্যোগ ঝুঁকি হ্রাসে আশ্রয়কেন্দ্র, রাস্তাঘাট নির্মানসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।’

সাতক্ষীরার দেবহাটার সখিপুর ব্রিজ সংলগ্ন আরএন্ডএইচ থেকে চালতেতলাগামী নির্মানাধীন ২ কিলোমিটার কার্পেটিং সড়কের উদ্বোধন কালে সাবেক মন্ত্রী রুহুল হক এমপি আরো বলেন, ‘ইতোপূর্বেই দেবহাটা উপজেলাতে শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। উপজেলার বহু মানুষের দীর্ঘদিনের দূর্ভোগ দূর্দশা লাঘবের জন্য এক কোটি ৪২ লাখ ৭৩ হাজার টাকা ব্যায়ে ২ কিলোমিটার বিস্তৃর্ণ এ রাস্তাটি কার্পেটিং করণের উদ্যোগ নেয়া হয়। শীঘ্রই রাস্তাটির নির্মান কাজ শেষ করতে আমরা বদ্ধ পরিকর। এছাড়াও উপজেলার আরো কয়েকটি রাস্তা কার্পেটিংয়ের অপেক্ষায় রয়েছে, যেগুলোও অনুমোদন পরবর্তী ক্রমান্বয়ে কাজ শেষ করা হবে।’

এলাকার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ার জন্য সরকারের পাশাপাশি সকল জনসাধারণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান এমপি রুহুল হক।

বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে ফিঁতা কেটে নির্মানাধীন সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) আলহাজ্ব শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বাশার, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, শেখ মারুফ হোসেন, শেখ মোনায়েম হোসেন, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, কৃষকলীগের আহবায়ক নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব হুমায়ুন কবির হীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়