শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর উপকূলে জলাবদ্ধতা নিরসন ও নদী ভাঙনরোধে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন

ঘূর্ণিঝড় ইয়াসের তিন মাস পরেও সাতক্ষীরা জেলার উপকুলীয় এলাকার অনেক মানুষ এখনও ঘরে ফিরতে পারেনি। প্রতিবছর সাতক্ষীরা বিশেষ করে শ্যামনগর ও আশাশুনি উপজেলার মানুষ তাদের ঠিকানা হারাচ্ছে। জলাবদ্ধতার কারণে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে মাসের পর মাস। অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ সংস্কার ও পানি নিস্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসনের দাবি জানানো হয় না-হলে তারা বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবে।

সোমবার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন ঘেঁষা মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ-কলবাড়ি সড়কের মালঞ্চ নদীর ধারে মুন্সিগঞ্জ স্লুইসগেটের উপর অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

ইয়ূথ ভলেন্টিয়ার এনগেজমেন্ট কমিউনিটি ডেভোলপমেন্টের (সিওয়াইডি) আয়োজনে উপকূলের জলাবদ্ধতা নিরসন ও নদী ভাঙনরোধে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সিওয়াইডি দলনেতা শরীফ হাসানের সঞ্চলনায় অধ্যক্ষ আশেক-ই-এলাহির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, উন্নয়ন কর্মী মৃণাল সরকার, শেখ ফারুক হোসেন, প্রথম আলোর সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা জাহিদা জাহান, মুন্সীগঞ্জ ইউপি সদস্য সেলিনা সাঈদ,সুন্দরবন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদ বিলাল হোসেন, রূপান্তরের শ্যামনগরের সমন্বয় মোহাম্মদ আব্দুল হান্নান, শ্যামনগর সিওয়াইডি সমন্বয়ক বিবেকানন্দ সরকার, সদস্য তাপস সরকার প্রমুখ।
বক্তারা আরও বলেন,‘ ডুবতে চাই না, আমরা বাঁচতে চাই।’

নিরাপদে বসবাস করার জন্য পরিবেশ চাই। বাসযোগ্য শ্যামনগর চাই, বাসযোগ্য বাংলাদেশ চাই উল্লেখ করে বক্তারা আরও বলেন, আর এ জন্য উপকুলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণের বিকল্প নেই। নেট-পাটা অপসারণ করে ভরাট খাল খনন করে জলাবদ্ধতা নিরসনে সরকারি হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে সার্বিক সহযোগিতা করে প্রেরণা নারী উন্নয়ন সংগঠন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন