বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের ভেটখালী এ.করিম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আকবর আলী

শ্যামনগরের ভেটখালী এ.করিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে সাবেক চেয়ারম্যান আকবর আলী সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) বেলা ১২ টার দিকে স্কুলের হলরুমে সরকারি বিধি মোতাবেক গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সভাপতি নির্বাচন প্রক্রিয়ার সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ তেজারত জানান, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্য নির্বাচন প্রক্রিয়া শেষে সভাপতি নির্বাচনের জন্য নিয়ম মাফিক বোর্ডে নোঠিশ দিয়ে স্কুল কতৃপক্ষ ও অভিভাবক সদস্যদেরকে বিষয়টি অবগত করানো হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার স্কুলে উপস্থিত শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির ৯ জন নির্বাচিত সদস্যদের মধ্যে সভাপতি নির্বাচনে গোপন ব্যালটে ৮ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটে ৮ সদস্যদের মধ্যে ৬ জন আকবর আলী কে ভোট দিয়ে সভাপতি হিসাবে নির্বাচিত করেন। অপর প্রার্থী শেখ মহসিন আলম ২ ভোটে পেয়ে পরাজিত হন।

প্রয়োগকৃত ভোটে আকবর আলীকে নির্বাচিত করায় রেজুলেশনের মাধ্যমে ফলাফল লিপিবদ্ধ করা হয় ও ঘোষনা করা হয়।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হওয়ায় উপস্থিত সকল অভিভাবক ও এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল