শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ষড়ঋতুর অন্যতম সৌন্দর্যমণ্ডিত, প্রাণ প্রাচুর্যে ভরপুর বর্ষাকে এক গুচ্ছ কদম দিয়ে বরণ করলো সাতক্ষীরা বন্ধুসভা

সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির প্রাণোচ্ছলতায় উচ্ছসিত হয়ে ষড়ঋতুর অন্যতম সৌন্দর্যমণ্ডিত, প্রাণ প্রাচুর্যে ভরপুর বর্ষা ঋতুকে এক গুচ্ছ কদম দিয়ে বরণ করলো সাতক্ষীরা বন্ধুসভা।

১৬ ই শ্রাবণ ১৪৩০, ৩১ জুলাই ২০২৩ সোমবার সাতক্ষীরা প্রথম আলো অফিসে সাতক্ষীরা বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষা উৎস।

বিকাল ৫টায় উপস্থিত সকল বন্ধুদের কদম ফুলের শুভেচ্ছা বিনিময় এর মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা।

এরপর ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর গানটির সাথে একক নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার ছোট্ট বন্ধু রাজকন্যা । বিশিষ্ট বাচিক শিল্পী ও কবি এ্যাড. নুরুজ্জামান সাহেব আবৃত্তি পরিবেশনের পর একক সঙ্গীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্য সীমা মন্ডল । তিনি পরিবেশন করেন ‘আষাড় শ্রাবন মানে না তো মন গানটি।

গান, নাচ ও আবৃত্তির সমন্বয়ে বর্ষার নানা রুপ ও স্বাদের সাথে পরিচয় ঘটানো হয়। এরপর একক সঙ্গীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্য সোমা রানী বৈদ্য, সবুজ তরফদার, আজিজুল ইসলাম।

বন্ধুসভার প্রচার সম্পাদক তারিক ইসলাম এর সঞ্চালনায় বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসিবে উপস্থিত ছিলেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,এছাড়া উপস্থিত ছিলেন বন্ধুসভার এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ,প্র‍ীতি দাস, তামান্না পারভীন,প্র‍শান্তকুমার পাল, তামিম বিল্লাহ,উত্তম মল্লিক,মোঃপারভেজ,সুকান্ত দাস প্র‍মুখ।

অবিরাম বারিবর্ষণে স্নিগ্ধ সজীব পরশ বুলিয়ে দিয়ে মানুষকে দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি দেয় বর্ষা। প্রকৃতি রক্ষার ব্রত আর অপার সৌন্দর্য্যরে অধিকারী এই বর্ষা ঋতুকে বরণ নেয়ার উদ্দেশ্য নিয়ে এই প্রথম বর্ষা উৎসবের আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা।

বন্ধুসভার আমন্ত্রণে বর্ষার আবাহনে মেতে ওঠে ছোট থেকে বড় নানা বয়সের নানা শ্রেণীর মানুষ। মিলিত হয় বর্ষার উৎসবে, প্রাণের উৎসবে। অবগাহন করে প্রকৃতির বৃষ্টিতে, বর্ষার পবিত্র স্রোতধারায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী