বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন জ্যোৎস্না আরা

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আলোকিত নারী সম্মাননা ২০২৩ পেলেন সাতক্ষীরার জ্যোৎস্না আরা। আন্তর্জাতিক নারী দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, আলোকিত নারী সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক জ্যোৎস্না আরা।

শুক্রবার (১০ মার্চ) বিকাল ৫ টায় ঢাকার কাকরাইল মুক্তিযোদ্ধা মিলনায়তনে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের আয়োজনে ও বাংলাদেশ কালচারাল কাউন্সিলের বাস্তবায়নে সাবেক তথ্য সচিব ও বিআরটিসির চেয়ারম্যান, শেরে বাংলার দৌহিত্র ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মাগুব মোর্শেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এস এম মুজিবুর রহমান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব:) বীর প্রতীক এম হারুন অর রশিদ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরমা দত্ত এমপি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সালমা সৈয়দ পলি, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক শাহ আলম চুন্নু, সদস্য সচিব সেলিনা আক্তার শিখা ও শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং পেশাজীবী গাড়ি চালকদেরবিস্তারিত পড়ুন

ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা মেডিকেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা

সাতক্ষীরা পৌরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সেবার মান, কার্যকারিতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও নাগরিকবিস্তারিত পড়ুন

  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন