শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে অবাঞ্চিত ঘোষনা করে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিককে অবাঞ্চিত ঘোষনা করে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: মিলন হোসেন সিকদার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৮ সালের ৬ জুন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এই কমিটির সভাপতি পদ দেওয়া হয় খুলনায় বসবাসকারী সোহেল আহম্মেদ মানিককে। সাতক্ষীরার রাজপথে জীবন বাজী রেখে যারা মিছিল করেছিলো, পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করেছিলো, দীর্ঘদিন কারাবরণ করেছিলো তাদেরকে বাদ রেখে কমিটি ঘোষনা হওয়ায় অনেক নেতা-কর্মী বিস্মিত হন। সেখান থেকেই বঞ্চিতরা এই বির্তকিত কমিটি নিয়ে প্রতিবাদ করে আসছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। এক পর্যায়ে তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সফিউল বারী বাবু তাদের আশ্বস্ত করেন, সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করবার। প্রিয় নেতার প্রতি সম্মান দেখিয়ে এবং আস্থা রেখে দলীয় সব ধরনের অন্দোলন সংগ্রামে আমরা রাজপথে ছিলাম। কিন্তু গত ৫ অক্টোবর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। অনেক ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে মাদক ব্যবসায়ী সোহেল আহমেদ মানিককে সাভপতি পদে রেখে কমিটি দেওয়ায় আমরা আবারো হতবাক হয়ে পড়ি।

নিজেকে একজন কারাবরণকারী উল্লেখ করে এবং সোহেল আহম্মেদ মানিককে অবাঞ্চিত ঘোষনা করে মিলন হোসেন সিকদার আরো বলেন, কমিটিতে ঠাঁই পাওয়াদের মধ্যে অনেকে রয়েছেন ডাকাত, মাদক ব্যবসায়ী ও নেশাখোর। এনিয়ে সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক বরাবর লিখিত আবেদন করার পর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান ভুট্রোকে পদ থেকে অব্যহতি ও ছয়জন ত্যাগী নেতাকে বহিস্কার করা হয়।

তিনি এসব বিষয়ে কেন্দ্রীয় ও বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে অব্যহতি ও বহিস্কারদেশ প্রত্যাহার এবং সোহেল আহম্মেদ মানিককে সভাপতির পদ থেকে বহিস্কার করে জেলা স্বেচ্ছাসেবকদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দাবী জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অব্যাহতিপাপ্ত এডভোকেট কামরুজ্জামান ভুট্রো, সদর থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ছালাউদ্দিন, সাধারণ সম্পাদক
সাইদুল হক হিমু, শহর স্বেচ্ছা সেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম রেজা, সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আব্দুস
সামাদ আলী, সহসাংগঠনিক সম্পাদক মহাসিন হোসেন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, আশাশুনি শাখার শাহারিয়র, কালিগঞ্জ শাখার সভাপতি মনিরুজ্জামান মনি
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শ্যামনগর শাখার সভাপতি এড. মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক আব্দুস সবুরসহ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল