শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীকে তার দায়িত্বভার আগামী মঙ্গলবার (৬ জুন) এর মধ্যে বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মাননীয় বিচারপতি কে.এম.কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বে বৃহস্পতিবার (১জুন) এই আদেশ দেন। সাথে সাথে কোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উষ্মা প্রকাশ করে মন্তব্য করেন যে, ‘হাইকোর্টকে হাইকোর্ট’ দেখান, তাৎক্ষণিকভাবে হাইকোর্টের পূর্ববর্তী আদেশ প্রতিপালন করেন, এটির ব্যাত্যয় হলে সংশ্লিষ্টদেরকে জেলে পাঠানো হবে। সহকারী অ্যাটর্নি জেনারেলের আবেদনের প্রেক্ষিতে কোর্ট আগামী মঙ্গলবার আদেশের জন্য শুনানি রাখেন।

এদিকে স্থানীয় সরকারের উপ পরিচালক মাশরুবা ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৯৩৮/২০২৩ নং রিট পিটিশন কেসের আদেশ বাস্তবায়নের বিষয়ে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সাথে দায়িত্বভার প্যানেল মেয়র-এক কে দেওয়া হয়। এসময় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই আদেশকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করলে মহামান্য হাইকোর্ট ১৪ ফেব্রুয়ারি এই দুটি আদেশে স্থগিত করেন। এরপরে হাইকোর্টের আদেশ নিয়ে তিনি মেয়র হিসাবে দায়িত্ব পালন করতে পৌরসভায় গেলে, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা এবং প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান তাকে বাধা প্রদান করেন এবং লাঞ্ছিত করেন। এর ফলে তিনি ফের একটি সম্পূরক আবেদন করেন হাইকোর্টে।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং মোঃ তানভীর আহমেদ। এবিষয়ে পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিসতি এ প্রতিবেদক কে বলেন আমি কোর্টের রায় নিয়ে সম্প্রতি পৌরসভায় গেলে আমাকে দায়িত্ব বুঝে না দিয়ে অসম্মান করে। আমি বিষয়টি মহামান্য হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলে আমাকে পূনরায় দায়িত্ব বুঝে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও স্হানীয় সরকারের নিকট নির্দেশ দেয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল